Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
HIV Cases In Assam

অসমে এইচআইভি আক্রান্ত ২০০ বন্দি! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, কী চলছে জেলের অন্দরে?

গোটা ঘটনায় উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমি অবগত। কারাগারে থাকাকালীন বন্দিরা সংক্রমিত হলেন, তা খতিয়ে দেখছে সরকার। আক্রান্তরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সেবা পান, তা-ও নিশ্চিত করা হবে।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৬:০১

options
link
অসমে এইচআইভি আক্রান্ত ২০০ বন্দি! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, কী চলছে জেলের অন্দরে? zoom
অসমের জেলে বন্দিদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ। প্রতীকী ছবি।
Advertisement

অসমের জেলে বন্দিদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ! গত চার মাসে রাজ্যের ৩১টি কারাগারে মোট ২২৫ জন বন্দি এইচআইভি আক্রান্ত হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবই বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। প্রশ্ন উঠছে জেলের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে। কী চলছে জেলগুলির অন্দরে? তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।

গোটা ঘটনায় উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমি অবগত। কারাগারে থাকাকালীন বন্দিরা সংক্রমিত হলেন, তা খতিয়ে দেখছে সরকার। আক্রান্তরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সেবা পান, তা-ও নিশ্চিত করা হবে।” গত সপ্তাহে শ্রীভূমি জেলা কারাগারে এইচআইভি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন করে অন্তত ১১ জনের দেহে মিলেছে জীবাণু। তাদের মধ্যে এক মহিলাও রয়েছে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এইচআইভি আক্রান্ত বন্দিদের কাউন্সেলিং-এর জন্য এইডস নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা নিয়মিত জেলগুলি পরিদর্শন করছেন। শ্রীভূমি জেলের ম্যাজিস্ট্রেট অন্বেষা খেরশা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রয়োজনে এইচআইভি আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” এদিকে সংশ্লিষ্ট জেলটিতে বন্দিদের রাখার অনুমোদিত সংখ্যা মাত্র ১৮৭। কিন্তু বর্তমানে সেখানে ৪৪৫ জন বন্দিকে রাখা হয়েছে রয়েছেন। এর ফলে কারাগারে বেড়ে গিয়েছে ভিড়, যার জেরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.