Murshidabad

শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর

পৃথক দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৩:১২

options
link
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
ফাইল ছবি।

শ্রাবণ মাসের শেষ সোমবার। স্বভাবতই মন্দিরগুলিতে ভিড় শিবভক্তদের। এরমধ্যে মুর্শিদাবাদের সাগরপাড়ায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পুণ্যার্থীর। জানা গিয়েছে, পায়ে হেঁটে ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে বহরমপুর গঙ্গার ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে নিখোঁজ আরও এক যুবক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। একেবারে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে নিখোঁজ কিশোরের নাম রকি মণ্ডল (১৬)। তাঁর বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলায়। সোমবার সাগরপাড়া শিবমন্দিরের জলঢালা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রবিবার বিকেলে আত্মীয়দের সঙ্গে বহরমপুর গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছিল রকি। পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামার পর জলে ডুব দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যায়নি তাঁর। রকির কাকা বিধান মণ্ডল বলেন, ”ঘটিতে জল ভরার জন্য আমরা অনেকে গঙ্গায় নেমেছিলাম। রকিও স্নান করতে নেমেছিল। হঠাৎ জলে ডুব দেওয়ার পর আর উঠে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুর পর্যন্তও তার কোনও হদিশ মেলেনি।” 

Advertisement

অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে রানিনগরের সুখদেববাটি সেতুর কাছে। সেখান দিয়ে হাগরপাড়ার দিকে সঙ্গীদের সঙ্গে হেঁটে যাওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন দ্বীপ মণ্ডল (১৭) নামে এক কিশোর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে চিকিৎসকরা দ্বীপ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি মুর্শিদাবাদের রানিনগর থানার চর বর্ডারপাড়া এলাকায়। মৃতের প্রতিবেশী শশধর মণ্ডল জানান, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার পুণ্যার্থীর সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল দ্বীপ। সুখদেববাটির কাছে রাস্তা খারাপ থাকায় ভিড়ের মধ্যে পাশ দিয়ে যাওয়া একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পৃথক দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.