বিতর্ক আর পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়াকে। এর আগেই গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ উঠেছে এক বিমান চালকের বিরুদ্ধে। এবার প্রাথমিক মাদক পরীক্ষায় ‘ফেল’ আরও দুই। এবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আপাতত বিমান চালানোর সূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। তবে যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট হাতে আসছে, আর কোনও পদক্ষেপ করা হবে না।
গত ৪ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে ঝাঁকুনি। প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হন। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয় কারও বড়সড় আঘাত লাগেনি। তদন্ত শুরু হতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে। প্রথম ডোপ টেস্টে ফেল করেন এক পাইলট। তাঁর শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়েছিল। নিশ্চিত হতে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন। এখানেই শেষ নয়। পাইলটের দেহে মেলে ঘুমের ওষুধও। অভিযুক্ত বিমান চালক জানিয়েছিলেন, বিমান চালানোর রস্টার এমনভাবে তৈরি করা হয় যার কারণে বিশ্রামের পর্যাপ্ত সময় মেলে না। ন্যূনতম যেটুকু সময় দরকার, তার থেকেও কম সময় মেলে এই রস্টারের ফাঁকে। সেকারণেই ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
এই ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে টাটার মালিকানাধীন সংস্থা। সমস্ত পাইলটদের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, প্রায় তিনশো বিমান চালকের উপরে পরীক্ষা করা হয়েছে। সেই টেস্টে ‘ফেল’ দু’জন। আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসবে চূড়ান্ত রিপোর্ট। যদি সেক্ষেত্রেও রিপোর্ট একই থাকে, তাহলে দুই অভিযুক্ত যে কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন তা বলাই যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২
-
মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন!
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর
-
স্লিপারের টিকিটে এসিতে, বিবস্ত্র হয়ে আরপিএফ-কে ব্লেড চালিয়ে বিতর্কে অন্তরা! অভিনেত্রী বললেন…