Jhargram

ভুলবশত কীটনাশক খেয়ে বিপত্তি! ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে অসুস্থ ১৬জন

আজ, শনিবার ঝাড়গ্রাম শহরের সার্কাস ময়দানে সভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই যোগ দিয়েছিলেন অসুস্থ ১৬ জন।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২১:২১

options
link
ভুলবশত কীটনাশক খেয়ে বিপত্তি! ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে অসুস্থ ১৬জন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ ১৬ জন শবর সম্প্রদায়ের মানুষ। অসুস্থদের মধ্যে রয়েছেন মানিকপাড়া অঞ্চলের রাজাবাশা বুথের তৃণমূল সভাপতি টুকারাম মাহাতো। বাসে ফেরার পথে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এরপরেই তাঁদের স্থানীয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, অসুস্থ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কীটনাশক জাতীয় কোন কিছু ভুল বশত খেয়ে নেওয়ার ফলে বিষক্রিয়াজনিত কারনে অসুস্থ হয়ে পড়েন ওই ১৬ জন। এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানেন তিনি।

Advertisement

কীভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কীটনাশক জাতীয় কোন কিছু ভুল বশত খেয়ে নেওয়ার ফলে বিষক্রীয়াজনিত কারনে অসুস্থ হয়ে পড়েন ওই ১৬ জন।

আজ, শনিবার ঝাড়গ্রাম শহরের সার্কাস ময়দানে সভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই যোগ দিয়েছিলেন অসুস্থ ১৬ জন। জানা যায়, তাঁরা ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলের শিমূলডাঙা গ্রামের বাসিন্দা। সেখান থেকেই বাসে করে মুখ্যমন্ত্রীর সভায় এসেছিলেন। সভা শেষে বাসে করে ফিরছিলেন শবর সম্প্রদায়ের মানুষজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের একটি বালতিতে কীটনাশক রাখা ছিল। তাঁরা ভেবেছিলেন, সেটি ওআরএস। এরপরেই তা জলে মিশিয়ে খেয়ে ফেলেন। খাওয়ার কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন। শুরু হয় বিভিন্ন শারীরিক সমস্যা। রাতারাতি তাঁদের উদ্ধার করে স্থানীয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন-সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.