সৈকত মাইতি: আবারও অসমে খুন দুই বাঙালি৷ গলা কেটে খুন করা হয়েছে তাঁদের৷ হাত কেটে নেওয়া হয়েছে আরও দু’জনের৷ মৃতদের একজনের নাম হামিদুল ইসলাম, বয়স ২৮৷ মৃত দু’জনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ৷ অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই দু’জনকে খুন করেছে দুষ্কৃতীরা৷
[কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন ]
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অসমের তিনসুকিয়ার দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল সাত-আটজন শ্রমিকের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন মৃত দুই শ্রমিক৷ সেখানে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন এঁরা৷ থাকতেন একটি বাড়ি ভাড়া নিয়ে৷ সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের ঝামেলাও হয়৷ সম্ভবত টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়৷ এরপর গতকাল অর্থাৎ শনিবার হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ গলা কেটে খুন করা হয় হামিদুল ইসলাম ও আরও একজনকে৷ বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দু’জনের৷ রবিবার সকালে দুমদুমা থানা থেকে এই খুনের খবর জানানো হয় পাঁশকুড়া থানায়৷ এরপরই খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে৷ শোকে ভেঙে পড়ে তাঁদের পরিবার৷ অসমের প্রশাসনের সহায়তায় দ্রুত মৃতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা শুরু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে দুমদুমা থানার পুলিশ৷
[বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড থানার ওসি ও দেহরক্ষী]
প্রসঙ্গত, গত বছর অসমের তিনসুকিয়াতেই খুন করা হয় পাঁচ বাঙালিকে। নগরপঞ্জি নিয়ে বিতর্কের মাঝে ওই পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম থেকে এ রাজ্য। মৃতদের নাম ছিল, শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস,সুবল দাস ও ধনাই নমশূদ্র। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দায় সরব হন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ ঘটনার প্রতিবাদে অসমে বিক্ষোভ দেখাতে যায় তৃণমূলে একটি প্রতিনিধি দল৷ কিন্তু বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়৷ ওই খুনের ঘটনার সঙ্গে আলফা জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়। যদিও দায় অস্বীকার করে আলফা৷
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল