Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?

যাত্রী সুবিধার্থে পুজোর আগে দুই সপ্তাহান্তে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২০:৩১

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২০:৩১

options
link
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ? zoom
Advertisement

পুজোর আর ১৮ দিন। মণ্ডপে শেষ মুহূর্তে কাজ চলছে। প্রতিমা প্রায় তৈরি বললেই চলে। সাধারণ মানুষের পুজো শপিংও চলছে জোরকদমে। ভিড় বাড়ছে শহরের বিভিন্ন মল থেকে ও পাইকারি বাজারে। সপ্তাহান্তে শুধু শহরের বাসিন্দারা নয়, শহরতলির নাগরিকেরাও ভিড় জমাছেন বিভিন্ন শপিং মলে। ফলে লোকাল ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে মেট্রোতেও। যাত্রী সুবিধার্থে পুজোর আগে দুই সপ্তাহান্তে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। পুজোর আগে ৩-৪ অক্টোবর, ১০-১১অক্টোবর শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ৩ ও ১০ অক্টোবর শনিবার ও ৪ ও ১১ অক্টোবর রবিবার অতিরিক্ত মেট্রো চলবে। ব্লু ও গ্রিন, ইয়োলো লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। জানানো হয়েছে, পুজোর আগে শেষ শনিবারগুলিতে ব্লু লাইনে ২৫২টির পরিবর্তে ২৭২টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ২৩৬টির পরিবর্তে ২১২টি রেক চালানো হবে। ইয়েলো লাইনে ৯২টির পরিবর্তে ১২০টি মেট্রো চলবে। কোনও লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ের পরিবর্তন করা হচ্ছে না। পার্পল লাইনে পরিষেবা অপরিবর্তীত যথাকবে। অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুজোর আগে শেষ দুই রবিবার ৪ ও ১১ অক্টোবর ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে ১৮৮টি মেট্রো চালানো হবে। গ্রীন ১১১টি পরিষেবার মধ্যে ১২৫টি রেক চালানো হবে। ইয়েলো লাইনে ৭৮টি মেট্রো চলবে। জয় হিন্দ বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে ৩টির পরিবর্তে ২টি সরাসরি ট্রেন পরিষেবা চালু থাকবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। স্বাভাবিক নিয়মে পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো চলবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.