Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Durgapur

অষ্টমীতে ড্রাই ডে, সরকারি নির্দেশের পরে মদ মজুত বহু হোটেলে! অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। মহাষ্টমীতে এবার রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। সেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৪:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৪:৪২

options
link
অষ্টমীতে ড্রাই ডে, সরকারি নির্দেশের পরে মদ মজুত বহু হোটেলে! অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের zoom
অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। নিজস্ব চিত্র
Advertisement

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো (Durga Puja)। মহাষ্টমীতে এবার রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। সেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ঘোষণা করেছেন। এদিকে অষ্টমীতে দোকান বন্ধ থাকার জন্য আগেই বিপুল পরিমাণ মদ মজুত করা হচ্ছে দুর্গাপুরের (Durgapur) একাধিক হোটেলে! এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। এবার সেই নিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক রাজু পাত্র। হোটেলগুলিতে অভিযান চলবে। সেই কথা জানিয়েছেন গলসির বিধায়ক।

দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব জোনের দুর্গাপুর এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। পুজোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং নজরদারি নিয়ে প্রশাসন ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে চলে বৈঠক। সেখানে বক্তব্য রাখেন গলসির বিধায়ক রাজু পাত্র। বিধায়কের অভিযোগ, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ থাকবে জানতে পেরে কিছু হোটেল মালিক আগেভাগেই মদ মজুত করতে শুরু করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, দুর্গাপুরের একাধিক হোটেল কর্তৃপক্ষ বিপুল পরিমাণ মদ আগে থেকেই মজুত করে রাখছে। বিধায়ক বলেন, “খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন হোটেল এখন থেকেই মদ তুলে রাখতে শুরু করেছে। কিন্তু এটা কোনওভাবেই করতে দেওয়া হবে না। প্রতিটি হোটেলে নজরদারি ও প্রয়োজনে অভিযান চালাতে হবে।” আমরা সোনার বাংলা গড়ার পথে এগোচ্ছি। পুলিশকে বলব, সব হোটেলে যেন অভিযান চালানো হয়। না হলে আমি নিজেই অভিযান চালাব।’’ এরপরেই তাঁর হুঁশিয়ারি, “আমরা যদি জানতে পারি, তাহলে তখন দেখে নেবেন কী হয়।” পুলিশ-প্রশাসনও কড়া নজরদারি চালাবে বলে বৈঠকে স্থির হয়েছে। জেলাশাসক বলেন, “সরকারি নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।”

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.