বাংলার নির্বাচনে হেরে ইন্ডি জোটের বৈঠকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ভেসে থাকার চেষ্টা করবেন, সেটা প্রত্যাশিতই ছিল। কংগ্রেস-সহ অন্য বিরোধীদের কাছে তিনি সাহায্য প্রার্থনা করবেন, সেটাও প্রত্যাশিতই ছিল। তবে রাজ্যের ৩ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এতটা কাতর স্বরে সাহায্য চাইবেন, সেটা খানিক অপ্রত্যাশিত। ২১ বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলার ‘দিদি’ স্বীকার করে নিলেন বঙ্গ বিধানসভায় পরাজয়ের পর তিনি বাড়ি থেকে বেরনোর অবস্থাতেও নেই।
সূত্রের খবর, এদিন ইন্ডি জোটের বৈঠকের শুরুতেই মমতা কাতর স্বরে বলেন, “ভোটে হারের পর আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। দয়া করে কিছু করুন।” বিজেপিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে মমতা অন্য জোট শরিকদের পথে নেমে আন্দোলনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এতদিন জ্ঞানেশকে তিনি সম্বোধন করতেন ভ্যানিশ কুমার বলে। এবার তিনি ইন্ডি জোটের মঞ্চে জ্ঞানেশকে বিনাশ কুমার বলে তোপ দাগেন।
আরও পড়ুন:
রাজনৈতিক মহলের মতে, মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণের জন্য বুধবার দিল্লিতে ইন্ডি জোটের শরিকরা বৈঠকে বসলেও মমতার উদ্দেশ্য শুধু জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা নয়। তিনি অন্য বিরোধীদের সাহায্য নিয়ে জ্ঞানেশ ইস্যুকে আঁকড়ে ধরে নতুন করে রাজ্যে রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছেন। অন্য শরিকদের মধ্যে তৃণমূল নেত্রীর মূল ভরসা সেই কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে মমতা আজ যে ভোটচুরি ইস্যু নিয়ে এত হইচই করছেন, একসময় কংগ্রেস তথা রাহুল গান্ধীও একইভাবে এই ইস্যু পথে নেমে আন্দোলন করেছেন। সেসময় তৃণমূল নেত্রী উদাসীন ছিলেন। বরং কংগ্রেসকে কটাক্ষ করতেও শোনা গিয়েছে তাঁকে। যদিও এতকিছুর পরও সোনিয়া গান্ধী মমতাকে অচ্যুত করে রাখেননি। জোটের বৈঠকে তাঁকে পাশেই বসিয়েছেন সোনিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?