Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Suvendu Adhikari

‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ার থেকে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:২৩

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:২৩

options
link
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom
বক্সায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Advertisement

অবশেষে স্বপ্নপূরণ। উত্তরের গভীর জঙ্গলে ফের শোনা যাবে বাঘের গর্জন। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ২ অক্টোবর বাঘ ছাড়া হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনী ছাড়া হল বক্সায়। সাক্ষী থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগামী ২ মাসের মধ্যে বক্সায় আরও তিনটি বাঘ ছাড়া হবে বলেও ঘোষণা তাঁর। একইসঙ্গে, জয়ন্তী লাগোয়া ২ হাজার একর জমিতে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য কেন্দ্রীয় বনমন্ত্রী জমি দেখার কথা বলেছেন বলেও জানান। 

এদিন আলিপুরদুয়ার থেকে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”আগে নামেই টাইগার রিজার্ভ ছিল। কিন্তু সেখানে কোনও টাইগার ছিল না।” তা বলতে গিয়েই আগের তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আগের সরকারের কোনও ইচ্ছে ছিল না। শুধু ঝগড়া করত। কিন্তু ২০০৯ থেকে আপনারা আমাদের পাশে আছেন। একাধিক সাংসদ দিয়েছেন।” এরপরেই শুভেন্দুর বার্তা, উন্নয়নের মাধ্যমেই এই ঋণ শোধ করা হবে। এক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না। স্বচ্ছতার সঙ্গেই সমস্ত কাজ করা হবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুভেন্দু অধিকারী বলেন, আলিপুরদুয়ারকে সাজাতে ডবল ইঞ্জিন সরকার কাজ করবে। উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৪টি মেডিক্যাল কলেজ হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং এবং বালুরঘাটও রয়েছে। পাশাপাশি উৎসবের আবহে চা বাগানগুলিতে ২০ শতাংশ বোনাস দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বন্ধ চা বাগানগুলি খোলা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”চা বাগানগুলি উন্নয়নের জন্য ২০২১ সালেই বিপুল বরাদ্দ করেছিল কেন্দ্র। সেই টাকা নিয়ে অসম সরকার কাজ করছে। কিন্তু আগের সরকার কিছুই করা হয়নি। কিন্তু বর্তমান সরকার ১২৫ দিনের মধ্যে চা বাগান শ্রমিকদের জন্যে ৩১২ কোটি টাকা অনুমোদন করে এনেছে।”

তবে পুজো মিটলেই ফের উত্তরবঙ্গে সফরে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আগামী ১৫ নভেম্বর আলিপুরে আসব। জনজাতি গোষ্ঠীর দিবসে যোগ দেব। তার আগে প্রশাসনিক বৈঠক করব আলিপুরদুয়ারে।” জনজাতি গোষ্ঠীদের ঠিকানা টোটোপাড়া। সেখানেই আগামী ১৫ তারিখ যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.