বস্তা খুলতেই শুধু কয়েন আর কয়েন! ৫ ও ১০ টাকার সেই খুচরো গুনতে ৬-৭জনের লেগে গেল প্রায় এক ঘণ্টা। শেষে দেখা গেল খুচরোতেই জমেছে প্রায় ১ লক্ষ টাকা। সঙ্গে আরও ৬০ হাজার টাকা নগদ। স্বপ্নের বাইক কিনে এক কিকেই স্টার্ট তারাপীঠের শ্রীনাথ লেটের। লোকে বলে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। কিন্তু স্বপ্নটা দেখেছিলেন শ্রীনাথ। তাঁর স্বপ্ন ছিল ওই দেড়লাখি বাইক। বড় অঙ্কের সঞ্চয়ের বদলে তিনি বেছে নিয়েছিলেন ছোট ছোট কয়েন।
স্বপ্ন ছিল নিজের একটা মোটরবাইক থাকবে। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। শেষ পর্যন্ত মনের জোর আর দীর্ঘদিনের সঞ্চয়েই সেই অসম্ভবকে সম্ভব করলেন তারাপীঠের শ্রীনাথ লেট। বছরের পর বছর ধরে ৫ ও ১০ টাকার কয়েন জমিয়েছিলেন। বৃহস্পতিবার সেই সঞ্চয় নিয়েই পছন্দের মোটরবাইক কিনতে মল্লারপুরের একটি শোরুমে হাজির হলেন তিনি।
আরও পড়ুন:
স্বপ্ন যে এভাবে বাস্তব হবে, ভাবেননি শ্রীনাথ নিজেও। বৃহস্পতিবার একটি বস্তায় সেই জমানো কয়েন নিয়ে টোটোয় চেপে শোরুমে পৌঁছন তিনি। বস্তা খুলতেই অবাক কর্মীরা। শুরু হয় কয়েন গোনার কাজ। প্রায় এক ঘণ্টা পর মিলল হিসাব, কয়েনেই প্রায় ১ লক্ষ টাকা। এর সঙ্গে ৬০ হাজার টাকা নগদ যোগ করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকায় নিজের পছন্দের ‘রাজ পঙ্খী’ মোটরবাইকটি কিনে নেন শ্রীনাথ। অল্প অল্প করে জমানো খুচরো টাকায় বড় স্বপ্নপূরণের এই কাহিনি এখন সকলের মুখে মুখে। প্রথমে বাইকের শোরুমের লোকজন বিষয়টি বিশ্বাস করেননি। খুচরো কয়েনে জিনিস কেনা যাবে না, এমন কোনও সরকারি নিয়ম নেই।
অতঃপর কয়েক ভর্তি বস্তা মেঝেয় ঢালা হয়। শোরুমের কর্মীরাই ওই টাকা গোনেন। টাকা গোনা শেষ হলেই শুরু হয় কাগজপত্রের কাজ। এরপরেই ওই যুবকের হাতে বাইকের চাবি তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী