Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Special training for nurses

শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ

দেশজুড়ে প্রবীণদের জন্য ন্যাশনাল হেল্পলাইন নম্বর (১৪৫৬৭) রয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রকের। যদিও বিগত সরকার মউ স্বাক্ষর না করায় তার সুবিধা পায় না বাংলা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৪:০০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৪:০০

options
link
শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ zoom
প্রতীকী ছবি।
Advertisement

স্রেফ ওষুধ দিয়ে দিলেই হবে না। নিজের মা-বাবার মতো করে দেখতে হবে প্রবীণ রোগীদের। ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রাক-মুহূর্তে বাংলার সরকারি হাসপাতালের নার্সদের জন্য প্রবীণদের চিকিৎসায় আচরণগত দক্ষতা উন্নয়নের বিশেষ অনুষ্ঠান। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবার কেন্দ্র-রাজ্য যৌথভাবে আয়োজন করল নতুন কর্মশালার।

প্রবীণদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনায় বিপিএল তালিকাভুক্ত প্রবীণরা লাঠি, চশমা, কমোড-সহ ১৭টি নানা প্রয়োজনীয় জিনিস পেতে পারেন। দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রবীণদের জন্য রয়েছে বিশেষ বৃদ্ধাশ্রম। আশা করা যায় বাংলায় পালাবদলের পর দ্রুত সেই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের দুঃস্থ প্রবীণরাও।

দেশজুড়ে প্রবীণদের জন্য ন্যাশনাল হেল্পলাইন নম্বর (১৪৫৬৭) রয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রকের। যদিও বিগত সরকার মউ স্বাক্ষর না করায় তার সুবিধা পায় না বাংলা। দেশজুড়ে প্রবীণদের নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশাল ডিফেন্স। রিসার্চ অফিসার জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে প্রবীণ জনসংখ্যা বাড়ছে বঙ্গে। এদিকে যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার বাড়ছে। কেয়ার গিভারের অভাবে বিপাকে পড়ছেন প্রবীণরা। তাঁদের দেখভালের লোকের অভাব হচ্ছে। প্রবীণদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনায় বিপিএল তালিকাভুক্ত প্রবীণরা লাঠি, চশমা, কমোড-সহ ১৭টি নানা প্রয়োজনীয় জিনিস পেতে পারেন। দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রবীণদের জন্য রয়েছে বিশেষ বৃদ্ধাশ্রম। আশা করা যায় বাংলায় পালাবদলের পর দ্রুত সেই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের দুঃস্থ প্রবীণরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নানান শারীরিক কারণের জন্য অনেকেই প্রবীণদের চিকিৎসার সময় হাত-পা বেঁধে রাখেন। কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. দেবাশিস দাস জানিয়েছেন, এই নিয়ে নীতি রয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি।

কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার, নার্সিং ডিপার্টমেন্ট আর ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশাল ডিফেন্স যৌথভাবে আয়োজন করেছিল নার্সদের কর্মশালার। সেখানে তাঁদের শেখানো হয়েছে, ষাটোর্ধ্বদের চিকিৎসায় আরও সহানুভূতিশীল, সহমর্মী হতে হবে। পূর্ব ভারতের মধ্যে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ রয়েছে একমাত্র কলকাতা মেডিক্যাল কলেজের। বিভাগের বিভাগীয় প্রধান ডা. অরুণাংশু তালুকদার জানিয়েছেন, নার্সের সঙ্গে প্রবীণ রোগীদের কমিউনিকেশন আরও মজবুত করতে হবে। বয়স্ক মানুষটির আবেগ, অনুভূতি বুঝে তা সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ব্যবহার করার ক্ষমতা থাকলেই প্রবীণদের চিকিৎসা দেওয়া সহজ হবে নার্সদের জন্য। নানান শারীরিক কারণের জন্য অনেকেই প্রবীণদের চিকিৎসার সময় হাত-পা বেঁধে রাখেন। কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. দেবাশিস দাস জানিয়েছেন, এই নিয়ে নীতি রয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.