ফের বাংলায় গণপিটুনিতে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাটের আম্বেদকরনগরে। খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এর সঙ্গে যোগ রয়েছে কয়েকবছর আগের একটি খুনের ঘটনার।
মৃতের নাম গোপাল হালদার। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র-সহ হামলা চালান। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা আর্তনাদ শুরু করেন। শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। তাঁদের দেখে গোপালের সঙ্গে থাকা দু’জন চম্পট দেয়। তবে গোপাল স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায়। এরপরই গোপালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোপাল। পরে তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
কিন্তু কেন এই হামলা? হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে যে বাড়িতে হামলা হয়েছে তার মালিকের দাবি, তাঁর ছেলে লাল্টু হাজরাকে কয়েক বছর আগে গুলি করে খুন করা হয়েছিল। ওই ঘটনায় গোপাল হালদারের যোগ ছিল। তাঁকে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তারও করেছিল। যদিও আবার ফের কেন হামলা? নেপথ্যে লুকিয়ে বড়সড় কোনও শত্রুতা বলেই অনুমান সকলের। ঘটনার রহস্যভেদে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
অবসর চেয়েছিলেন রোনাল্ডো, ‘টাকার লোভে’ই আটকে রেখেছে পর্তুগাল! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে থমকে করিমপুরের চেকপোস্টের কাজ! বদলের বাংলায় কাজ শুরুর আশায় সীমান্তবাসী
-
পুজোয় নয়া চমক, শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’
-
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, জ্ঞানেশ বিক্ষোভে আটক নেহা বোরা, বৃন্দা কারাট-সহ ৭০০
-
‘ভাইপো টাকা তোলার মেশিন’, পুজো পাস দুর্নীতিতে মমতার গ্রেপ্তারি দাবি অর্জুনের! কী সাফাই ‘ফুটবলার’দের?