Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
TMC

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১০:৩৫

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১০:৩৫

options
link
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি zoom
তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হওয়া বোমা।
Advertisement

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গুদাম ঘরে লুকানো বোমা! উত্তর হাওড়ার ঘুষুড়ির ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবীর অফিসের একটি গুদাম থেকে ১২টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। ইতিমধ্যে বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। তবে খোদ তৃণমূল কাউন্সিলরের অফিসে এতগুলি বোমা কেন মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না এলে মজুত করে রাখা এই বোমাগুলি দিয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাত তৃণমূল। এদিন স্থানীয় বাসিন্দা ও এলাকার বিজেপি কর্মীরা ওই গুদামে গিয়ে বালতিগুলি উদ্ধার করতেই বিষয়টি সামনে আসে।

সম্প্রতি প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবীর তৃণমূল কার্যালয় থেকে কয়েক হাজার বালতি উদ্ধারের ঘটনা ঘটে। যেগুলি প্রত্যেকটি পুরসভার। তার একটি বালতির মধ্যে অন্তত ১২ টি বোমা রাখা ছিল বলে অভিযোগ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। এমনকী ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না এলে মজুত করে রাখা এই বোমাগুলি দিয়ে বিরোধীদের উপর আক্রমণ চালাত তৃণমূল। এদিন স্থানীয় বাসিন্দা ও এলাকার বিজেপি কর্মীরা ওই গুদামে গিয়ে বালতিগুলি উদ্ধার করতেই বিষয়টি সামনে আসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উদ্ধার হওয়া তাজা বোমাগুলি ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে পুলিশ। কীভাবে বোমাগুলি তৃণমূলের কার্যালয়ে রাখা হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই বিষয়ে এখনও প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবী কিংবা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.