Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
LPG cylinder by EMI

মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!

কীভাবে পাবেন এই মাইক্রো লোন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১১:০৬

options
link
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে! zoom
এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে! ছবি-এআই দ্বারা নির্মিত।
Advertisement

বাড়ি, গাড়ি হোক বা দামী ফোন, শখ পূরণে এখন আর পয়সা নিয়ে ভাবতে হয় না। ইএমআইয়ের দৌলতে এখন এক টাকা না দিয়েও হাতে মিলে যায় পছন্দের জিনিস। কিন্তু নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের ক্ষেত্রে তেমন সুবিধা বিশেষ নেই। কিন্তু জানেন কি এবার গ্যাস সিলিন্ডারও মিলবে ইএমআইতে? হ্যাঁ, আমজনতার স্বার্থে বিশেষ নিয়ে সুযোগ দিচ্ছে ভারত পেট্রোলিয়াম। 

ব্যাপারটা ঠিক কী? এক্স হ্যান্ডেলে ইএমআইয়ের বিষয়টা জানানো হয়েছে ভারত পেট্রোলিয়ামের তরফে। হাতে গ্যাসের পুরো দাম না থাকলেও আর চিন্তা করতে হবে না। পেয়ে যাবেন সিলিন্ডার। তবে দিতে হবে সামান্য কিছু টাকা। বাকি টাকা মোট ৬ টি কিস্তিতে শোধ দেওয়া যাবে। বাকি রাখতে পারবেন সর্বোচ্চ ৬০০ টাকা। সেক্ষেত্রে চাইলে সপ্তাহে ১০০ টাকা করে পরিশোধ করতেই পারেন। অনেকেই মাসের শেষে গ্যাস ফুরিয়ে যায়। মধ্যবিত্ত পরিবারে কখনও কখনও গ্যাস কিনতে নাভিশ্বাস ওঠার দশা হয়। সেই সব কথা মাথায় রেখেই এই সুবিধা নিয়ে হাজির হল ভারত পেট্রোলিয়াম। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কীভাবে এই সুবিধা পাবেন? মাইক্রোফিনান্সের সুবিধা পেতে ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার এলাকার ডিস্ট্রিবিউটরই বলতে পারবেন কীভাবে মিলবে এই ‘পে লেটারে’র সুবিধা। তবে হ্যাঁ, সব এলাকায় কিন্তু মিলবে না এই পরিষেবা। যদি আপনার এলাকা পরিষেবার আওতায় হয়, তাহলেই আবেদন করতে পারবেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.