Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
KMC

বেতন পেলেও এরিয়ার নেই, সার্ভারের গন্ডগোলে ২০ শতাংশ ডিএ নিয়ে সংশয় পুরসভায়

সার্ভার বিকলের ধাক্কায় আগস্ট ও সেপ্টেম্বরের বেতন এখনও অর্ধেকের বেশি ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে ঢোকেনি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১২:০০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১২:০০

options
link
বেতন পেলেও এরিয়ার নেই, সার্ভারের গন্ডগোলে ২০ শতাংশ ডিএ নিয়ে সংশয় পুরসভায় zoom
ফাইল ছবি।
Advertisement

টানা ২০ দিন ধরে সেন্ট্রাল সার্ভার বিকল থাকায় নাগরিক পরিষেবা বৃহস্পতিবারও স্বাভাবিক করতে পারেনি কলকাতা পুরসভা। শুধু তাই নয়, সার্ভার বিকলের ধাক্কায় ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল বন্ধ থাকার জন্য মাস পয়লায় বৃহস্পতিবার ‘আপটুডেট’ বেতন কাঠামো পাননি পুরসভার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। ঘুরপথে সেপ্টেম্বর মাসের ১ তারিখে ব্যাঙ্কে জমা থাকা পুরকর্মীদের পুরানো তালিকা ধরেই স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ঢুকেছে। তবে এই সময়ে যাঁদের প্রোমোশনের জন্য এরিয়ার বেড়েছে তাঁরা কেউ কিন্তু স্থায়ী কর্মী হয়েও নায্য পাওনা সত্ত্বেও বাড়তি এক টাকাও পাননি। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে আগামী ১৪ ও ১৫ অক্টোবর সরকারি কর্মীদের ২০ শতাংশ বর্ধিত ডিএ এবং চলতি মাসের বেতন পাওয়ার কথা।

সার্ভার বিকলের ধাক্কায় আগস্ট ও সেপ্টেম্বরের বেতন এখনও অর্ধেকের বেশি ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে ঢোকেনি। পে-শিট তৈরি না হওয়ায় একই কারণে এদিনও বেতন হয়নি পুরসভার সিভিক ভলান্টিয়ারদের একাংশের।

এ ক্ষেত্রেও সার্ভার বিকল থাকায় পুরকর্মীদের মধ্যে তীব্র সংশয় তৈরি হয়েছে, ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল সক্রিয় না হলে তো পে-স্কেল মেনে বর্ধিত ডিএ প্রাপকদের তালিকা পাঠানো যাবে না। নবান্নের নির্দেশে ‘স্পেশাল অর্ডার’-এর ঝুঁকি নিয়ে সেপ্টেম্বর মাসের মতোই ব্যাঙ্কে জমার পুরানো তালিকা মেনে অক্টোবরের বেতন হলেও কীভাবে হিসাব কষে ৩৩ হাজার পুরকর্মীর ২০ শতাংশ বর্ধিত ডিএ অ্যাকাউন্টে ঢুকবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সার্ভার বিকলের ধাক্কায় আগস্ট ও সেপ্টেম্বরের বেতন এখনও অর্ধেকের বেশি ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে ঢোকেনি। পে-শিট তৈরি না হওয়ায় একই কারণে এদিনও বেতন হয়নি পুরসভার সিভিক ভলান্টিয়ারদের একাংশের। পুরভবনের শীর্ষ অফিসারদের একাংশ হস্তক্ষেপে ‘ম্যানুয়াল স্যালারি শিট’ তৈরি করে ১০০ দিনের কর্মীদের বেতনের ব্যবস্থা করা হয়েছে। অর্ধেক কর্মী দু’দিন আগে অ্যাকাউন্টে টাকা পেলেও হেলথ ও সাফাইয়ের ১০০ দিনের কর্মীদের বেতন এদিনও হাতে আসেনি। সার্ভার বিকলের ধাক্কায় ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল এদিনও স্বাভাবিক না হওয়ায় বর্ধিত ২০ শতাংশ ডিএ পাওনা নিয়েই দিনভর জোর চর্চা চলেছে পুরকর্মীদের মধ্যে। কারণ ব্যাঙ্কের পুরনো তালিকা মেনে বেতন পাওয়া গেলেও প্রোমোশনের জেরে ন্যায্য ‘পাওনা এরিয়ার’ শেষ পর্যন্ত কবে অ্যাকাউন্টে আসবে তা নিয়ে সর্বস্তরের কর্মীদের মধ্যে বড় সংশয় সৃষ্টি হয়েছে। তবে আজ থেকে শুরু হওয়া জনকল্যাণ শিবিরে পৃথক সার্ভার থাকায় অনলাইন নিয়ে কোনও সমস্যা হবে বলে দাবি পুরসভার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.