Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Durga Squad in Jhargram

জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’

মোট বারোটি বাইক এবং তিনটি চারচাকা গাড়ি ঘুরবে জেলার প্রতিটি থানা এলাকায়।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:১৫

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:১৫

options
link
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’ zoom
২ অক্টোবর। ঝাড়গ্রামে চালু হল 'দুর্গা স্কোয়াড'।
Advertisement

জঙ্গলমহলের নারীদের সুরক্ষা দিতে এবার রাজ্য সরকারের ‘দুর্গা স্কোয়াড’ চালু ঝাড়গ্রামে। দুর্গাপুজার আগেই ঝাড়গ্রাম জেলাজুড়ে মহিলাদের পথে ঘাটে বাড়তি নিরাপত্তা দিতেই এই মহিলা বাইকবাহিনী টহল দেবে। ঝাড়গ্রামের জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক, মন্ত্রীদের উপস্থিতিতে শুক্রবার ‘দুর্গা স্কোয়াড’য়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মোট ১২টি বাইক এবং ৩ টি চারচাকা গাড়ি ঘুরবে জেলার প্রতিটি থানা এলাকায়। জেলা পুলিশ সূত্রে খবর, গ্রামীন এলাকায় টহলদারির পাশাপাশি তারা পথ চলতি বা দোকান,বাজারে থাকা মহিলা, কিশোরীদের সঙ্গে কথাবার্তা বলবেন। শুনবেন, তাদের কোনও সমস্যা বা কোনও অভিযোগ আছে কিনা। কোনও অভিযোগ থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে মহিলা পুলিশ।

ঝাড়গ্রাম জেলায় মোট থানা রয়েছে ৯ টি। পুলিশ ফাঁড়ি রয়েছে দুটি (লালগড় থানার অধীন রামগড়, বেলপাহাড়ি থানার অধীন বাঁশপাহাড়ি), একটি বিট হাউস ( ঝাড়গ্রাম থানার অধীন মানিকপাড়া), একটি মহিলা থানা। এই সব এলাকায় কাজ করবে এই স্কোয়াড।

ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টিম মূলত স্কুল, কলেজ, হাসপাতাল, ছাত্রী আবাসন, বাজার, গ্রামীন হাট এলাকা গুলিতে রুট মার্চ করবে। কোনও অভিযোগ থাকলে টিম ইনচার্জ সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। ঝাড়গ্রাম জেলায় মোট থানা রয়েছে ৯ টি। পুলিশ ফাঁড়ি রয়েছে দুটি (লালগড় থানার অধীন রামগড়, বেলপাহাড়ি থানার অধীন বাঁশপাহাড়ি), একটি বিট হাউস ( ঝাড়গ্রাম থানার অধীন মানিকপাড়া) , একটি মহিলা থানা। এই সব এলাকায় কাজ করবে দুর্গাস্কোয়াড। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন “দুর্গাস্কোয়াডের উদ্দেশ্য মহিলাদের সঙ্গে অপরাধ আটকানো। সব থানা এলাকা, স্কুল, বাজার, বাসস্টপে বাইকবাহিনী ঘুরবে। পুলিশি পরিষেবা বাড়বে, মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে। যে কোনও অভিযোগ তাড়াতাড়ি রিসিভ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “দুর্গা স্কোয়াড আমরা ঝাড়গ্রামে পেয়েছি। এতে নারী সুরক্ষা বাড়বে। নারী আমাদের দুর্গা। তাদের নিয়ে ভালো ভবিষ্যতের দিকে এগবো। তারা নির্ভয়ে গভীর রাতেও গন্তব্যে পৌঁছাতে পারবে।”

জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, “ক্ষমতায়নের মূল কথাই হল নিরাপত্তা। কেস ধরা পড়া কেবলমাত্র সাফল্য নয়। মেয়েরা ভয় জয় করে নিজেদের সমস্যার কথা জানাবে।” প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো বলেন, “দুর্গাপুজার আগে দুর্গার আগমন। আজ গান্ধীজি, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। এই বিশেষ দিনে নারী সুরক্ষায় জোর। এই দুর্গাবাহিনী সমাজের সমস্ত স্তরের মায়েদের সাহায্য করবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.