TMC

শুভেন্দুর খাসতালুকে অস্বস্তিতে বিজেপি! ২ সদস্যের দলবদলে হাতছাড়া পঞ্চায়েত

বিজেপির স্থানীয় কয়েকজন নেতা ও কর্মীও দলবদল করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ০০:২২

options
link
শুভেন্দুর খাসতালুকে অস্বস্তিতে বিজেপি! ২ সদস্যের দলবদলে হাতছাড়া পঞ্চায়েত
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ২ পঞ্চায়েত সদস্য। নিজস্ব চিত্র

রঞ্জন মহাপাত্র, কাঁথি: শুভেন্দুর খাসতালুকে অস্বস্তিতে বিজেপি। হাতছাড়া হতে চলেছে ভগবানপুরের এক পঞ্চায়েত। সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ২ পঞ্চায়েত সদস্য। ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেল ঘাসফুল শিবির। এবার পঞ্চায়েতের হাতবদল হওয়া সময়ের অপেক্ষা।

Advertisement

আজ, সোমবার তৃণমূলে যোগ দেন মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য জয়দেব বেরা,কাকলি বেরা। তৃণমূল কার্যালয়ে তাদের পতাকা হাতে তুলে নেন এই দুই সদস্য। এতদিন ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। কিন্তু দুইজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা পেল জোড়াফুল শিবির। ফলে পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। দুই পঞ্চায়েত সদস্যের পাশাপাশি বিজেপির স্থানীয় কয়েকজন নেতা ও কর্মীও এদিন দলবদল করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্ব মেদিনীপুরের এই পঞ্চায়েতের আসন সংখ্যা ২১টি। এর মধ্যে বিজেপির দখলে ছিল ১১টি আসন। তৃণমূলের ছিল ১০টি। বিজেপির দুইজন তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যদের দাবি, পদ্ম প্রতীকে জয় লাভ করার পর উন্নয়ন না হচ্ছিল না। ফলে তাঁদের এলাকা পিছিয়ে পড়ছিল। দলের মধ্যেও গোষ্ঠী কোন্দল বাড়ছে। তাই তাঁরা শাসক শিবিরে যোগদান করলেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.