চিতাবাঘের হামলায় জখম দুই সিভিক ভলান্টিয়ার

ডিউটি সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দুজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০১৭, ১২:৫৭

options
link
চিতাবাঘের হামলায় জখম দুই সিভিক ভলান্টিয়ার

ব্রতীন দাস, শিলিগুড়ি: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলায় আহত হলেন দুই সিভিক ভলাণ্টিয়ার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালবাজার থেকে ট্র্যাফিক ডিউটি সেরে বাইকে চেপে গজলডোবা ফিরছিলেন দুই সিভিক ভলাণ্টিয়ার তাপস সরকার (২৫) ও মিঠুন সরকার (২৩)৷

Advertisement

[গরম লোহায় গলে মৃত্যু ২ শ্রমিকের, তুমুল বিক্ষোভ বার্নপুর ইস্কোয়]

সেই সময় ওদলাবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে বাগান মোড়ের জোড়া পুলের কাছে রাজ্য সড়কে চিতাবাঘের হামলার মুখে পড়েন দুই সিভিক ভলাণ্টিয়ার৷ তাপস সরকারের পায়ে কামড়ে দেয় ওই চিতাবাঘ৷ মিঠুন সরকার-এর আঘাতও গুরুতর৷ তাঁর হাঁটুর উপরে চিতাবাঘ থাবা বসিয়ে দিয়েছে৷ স্থানীয়রাই দু’জনকে মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন৷ দু’জনের বাড়ি গজলডোবার সাত নম্বর কলোনিতে৷ বনদফতর সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি চা-বাগান থেকে বেরিয়ে হামলা চালিয়েছে চিতাবাঘটি৷

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.