Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Asish Banerjee

আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সোমবার তৎপরতা দেখা গেল সিআইডি দলের। এদিন তদন্তকারী সংস্থার ফরেনসিক বিশেষজ্ঞরা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন।

সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ২৩:২৬

link
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ২৩:২৬

options
link
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও zoom
আশিস লিখলেন, 'রাজনীতিতে আসাই ভুল হয়েছে'!
Advertisement

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সোমবার তৎপরতা দেখা গেল সিআইডি দলের। এদিন তদন্তকারী সংস্থার ফরেনসিক বিশেষজ্ঞরা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। বাড়িতে বিভিন্ন নথি ও তথ্য পরীক্ষা করার পাশাপাশি একাধিক সামগ্রী এবং নমুনা সংগ্রহ করেন তাঁরা। পরে দলীয় কার্যালয়েও বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।

তদন্তকারীদের নজরে রয়েছে, আশিসবাবুর দেহের কাছ থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ‘সুইসাইড নোট’। একই সঙ্গে তাঁর মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে। ফোনে থাকা কথোপকথন, মেসেজ এবং মৃত্যুর আগে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল? সেইসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দড়ি-সহ বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর কারণ এবং তার পিছনে অন্য কোনও বিষয় ছিল কিনা, তা নির্ধারণে এই নমুনাগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এমনই মত বিশেষজ্ঞদের।

Advertisement

গতকাল, রবিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিসবাবুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তার পরদিনই তদন্তে ফরেনসিক দলের সক্রিয়তা দেখা যায়। আশিস বন্দ্যোপাধ্যায়ের ‘রহস্যমৃত্যু’র কারণ জানার জন্য সঠিক তদন্তের দাবি তুলেছে পরিবার। এদিন তদন্তকারীদের দেখে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা আস্থা দেখা গিয়েছে। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত-সহ দলের প্রতিনিধিরা আশিসবাবুর বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন তাঁরা। উদয়শঙ্কর বলেন, “আশিসবাবু সজ্জন রাজনীতিক ছিলেন। তাঁর মৃত্যুতে দল শোকাহত। মুখ্যমন্ত্রীও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

তবে তদন্তে নতুন প্রশ্নও সামনে এসেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, মৃত্যুর আগের দিন টিআরডিএ-র এক প্রাক্তন পদাধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল আশিসবাবুর। ওই ব্যক্তির বিরুদ্ধে উন্নয়ন পর্ষদকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আগে তুলেছিল বিজেপি। সেই কথোপকথনের বিষয়বস্তু কী ছিল? মৃত্যুর সঙ্গে তার কোনও সম্পর্ক রয়েছে কিনা, কিংবা দুর্নীতির দায় তাঁর উপর চাপানোর কোনও চাপ তৈরি হয়েছিল কি নয়া? সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা আপাতত কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে চাইছেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.