নবেন্দু ঘোষ, বসিরহাট: সোশ্যাল মিডিয়ায় নয়, এবার বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের অশ্লীল ছবি ছড়াল মেসেজিং অ্যাপে। খোদ শাসকদলের ব্লক সভাপতিকে আবার সেই ছবি হোয়াটসঅ্যাপ করল এক যুবক। বিডিও-র তৎপরতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।
[ রাজনৈতিক বিরোধের জেরে একঘরে পরিবার, বিচার চেয়ে থানার দ্বারস্থ বধূ]
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের তৃণমূল সভাপতি ইস্কেন্দার গাজী। শাসকদলের ওই নেতার দাবি, বুধবার সকালে হোয়াটসঅ্যাপে তাঁকে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের বেশ কয়েকটি অশ্লীল ছবি পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে জানান ইস্কেন্দার। পুলিশের অভিযোগ দায়ের করেন বিডিও। বিকেলে ধরা পড়ে অভিযুক্ত সরিফুল চৌধুরি ওরফে খোকা।
এবারের লোকসভা ভোটে বাংলার সিনেমার দুই জনপ্রিয় নায়িকাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন নুসরত জাহান, আর কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হচ্ছে্ন দু’জনই। বিভিন্ন কুরুচিকর পোস্টে দুই অভিনেত্রীকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। দিন কয়েক আগে নুসরত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়া অশ্লীল পোস্ট করে বিপাকে পড়ে দুই যুবক। তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাদুড়িয়ার বাসিন্দা।
[দলের প্রতি অভিমান, ভোটের মুখে গুসকরায় প্রচার বিমুখ তৃণমূলের একাংশ]
সর্বশেষ খবর
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?
-
প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা? খোঁজ নিতে হঠাৎ হাওড়া ময়দানে মোদির ‘দূত’
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী