Basirhat

ধাক্কা লাগতেই ছিটকে গেল চার যুবক! হাড়োয়ায় বেপরোয়া বাইকের গতির বলি ২

বেপরোয়া গতিতে বাইক চালানোই কাল হল। বাইকের সঙ্গে ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকায়।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৭:০৬

options
link
ধাক্কা লাগতেই ছিটকে গেল চার যুবক! হাড়োয়ায় বেপরোয়া বাইকের গতির বলি ২
প্রতীকী ছবি।

বেপরোয়া গতিতে বাইক চালানোই কাল হল! বাইকের সঙ্গে ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) হাড়োয়া এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম রমেন মণ্ডল ও ঈশান মণ্ডল। গতকাল, শুক্রবার রাতে বছর ২১ বয়সের রমেন ও ১৮ বছর বয়সের ঈশান বন্ধুবান্ধবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ভোররাতে সেখান থেকে বাইকে করে ফিরছিলেন তাঁরা। দুটি বাইকে মোট চারজন ছিলেন বলে খবর। ভোর চারটে নাগাদ হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাওয়ার সময় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুই বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেন ও ঈশানের। বাকি দু’জন গুরুতর জখম হন। জানা গিয়েছে, ভোরবেলা কুয়াশা ছিল। এদিকে রাস্তা ফাঁকা থাকার জন্য প্রবল গতিতে ওই দুটি বাইক চালানো হচ্ছিল। এদিকে রাস্তার উলটো দিক দিয়ে ওই ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। কুয়াশার কারণে বাইকআরোহীরা উলটো দিক থেকে আসা ভ্যানটিকে সম্ভবত খেয়াল করতে পারেনি। এদিকে গতি অনেক বেশি থাকায় বাইক থামানোও সম্ভব হয়নি। ভ্যানের সঙ্গে প্রচণ্ড গতিতে বাইক দুটির ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন চারজনই। ঘটনাস্থলেই মারা যান দুই যুবক।

Advertisement

প্রচণ্ড শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে। গুরুতর জখমদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। অতিরিক্ত গতির কারণেই কি এই দুর্ঘটনা? সেই প্রশ্ন উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন