Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের

আমেরিকার প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের দায়িত্বটি ঐতিহ্যগতভাবেই দেশটির শীর্ষস্থানীয় পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে পালন করে আসছে। চ্যানেলগুলি পর্যায়ক্রমিকভাবে প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজস্ব ক্যামেরা ক্রু পাঠায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২৩:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২৩:৩৪

options
link
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে সে দেশের সংবাদমাধ্যম। ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে ‘সিএনএন’, ‘এমএস নাও’ এবং ‘পলিটিকো’কে। এরই প্রতিবাদে এবার ট্রাম্পের কভারেজ বন্ধ করল চারটি বড় মার্কিন নেটওয়ার্ক।

সোমবার ‘ফক্স নিউজ মিডিয়া’, ‘এবিসি নিউজ’, ‘সিবিএস নিউজ’, এবং ‘এনবিসি নিউজ’ যৌথভাবে জানিয়েছে যে, তারা আর পর্যায়ক্রমিক যৌথ সংবাদ সংগ্রহের (রোটেটিং পুল) কার্যক্রমে অংশ নেবে না। একটি যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘সরকার সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কোনও সংবাদমাধ্যমের উপর আপত্তি জানিয়ে কোনও প্রশাসনেরই তাদের দায়িত্ব পালনে বাধা বা বিধি-নিষেধ আরোপ করা উচিত নয়।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমেরিকার প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের দায়িত্বটি ঐতিহ্যগতভাবেই দেশটির শীর্ষস্থানীয় পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে পালন করে আসছে। চ্যানেলগুলি পর্যায়ক্রমিকভাবে প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজস্ব ক্যামেরা ক্রু পাঠায়। সেই ভিডিও ফুটেজ তারা বাকি সম্প্রচারমাধ্যমগুলির মধ্যে বণ্টন করে দেয়। এখানে বলে রাখা প্রয়োজন, টেলিভিশন নেটওয়ার্কগুলি ট্রাম্প প্রশাসনের সংবাদ সংগ্রহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে এমনটা নয়। তারা কেবল প্রেসিডেন্টের ‘পুল’ ব্যবস্থার আওতায় থাকা অনুষ্ঠানগুলির জন্য যৌথ ভিডিও ফুটেজ সরবরাহ থেকে বিরত থাকবে। অন্যান্য সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলো এই সীমিত প্রবেশাধিকারের বাইরে থেকে যথারীতি তাদের প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখতে পারবে।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের উপর ট্রাম্পের ক্ষোভ আমেরিকায় প্রথমবার নয়। এর আগে একবার ‘সিএনএনে’র সাংবাদিক জিম অ্যাকোস্টার প্রেস ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও সেই পদক্ষেপে শেষ পর্যন্ত বাদ সাধে আদালত। মেক্সিকো উপসাগরকে গালফ অফ আমেরিকা বলতে অস্বীকার করায় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-র হোয়াইট হাউস থেকে খবর সংগ্রহের অধিকারও সীমিত করে দেওয়া হয়েছিল। তাতেও অবশ্য বাদ সেধেছিল আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.