নন্দন দত্ত, সিউড়ি: ঝড়-বৃষ্টির দাপটে বীরভূমে (Birbhum) প্রাণ গেল ২ জনের। মৃতদের মধ্যে একজন আড়াই বছরের এক শিশু। বুধবার সন্ধেয় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। আরেকজন বজ্রপাতে প্রাণ হারান। জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া বীরভূমে।
বুধবার জেলা জুড়ে প্রথম কালবৈশাখী ঝড়ের দাপট শুরু হয়। জয়দেব ওরফে উত্তম মাহারা (৪৬) বেলা দু’টোর সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁর মাথায় বাজ পড়ে বলে খবর। মাঠেই ঝলসে যায় তাঁর দেহ। ঝড় থেমে গেলেও কেন জয়দেব বাড়ি আসছেন না, দেখতে গিয়ে তাঁকে মৃত অবস্থায় মাঠে পরে থাকতে দেখতে পায় পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]
একইভাবে রাতে ঝড়ের তান্ডবে মুরারই থানার কনকপুর গ্রামে একটি কাঁচা বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। সেই বাড়িতে এক দিনমজুর তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন। ঝড় ও বৃষ্টির তাণ্ডবে মাটির বাড়ির ভিত নরম হয়ে যায়। রাতে কাঁচাবাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ভিতরে তখন পরিবারের চার সদস্য ঘুমোচ্ছিল। তাঁরা সকলেই চাপা পড়ে। রোহিত কোনাই-সহ পরিবারের তিনজনকে উদ্ধার করে গ্রামবাসীরা। কিন্তু উদ্ধারের পরেও বাঁচানো যায়নি আড়াই বছরের মেয়ে সঙ্গীতা কোনাইকে। রাতেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা ঢুকছে আন্দামানে, রাজ্যজুড়ে চলবে দেদার ঝড়-বৃষ্টি-বজ্রপাত]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?