Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Nadia

স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে

হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৬:৩৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৬:৩৭

options
link
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে zoom
দুষ্কৃতীদের গুলিতে মৃত দুই কংগ্রেস নেতা।
Advertisement

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায় (Nadia) ! দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে। এমনকী মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। মৃত দু’জনের নাম আনিসুর রহমান এবং আবু সুফিয়ান। মৃত আনিসুর প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আবু সুফিয়ানও কংগ্রেস নেতা ছিলেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। তাঁর উপর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেথুয়া-ডহরি রেলগেটের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন আনিসুর রহমান ও তাঁর ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে গুলি চালানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয় বলে পরিবারের দাবি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিহত আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবারের দাবি, তিনি কল্যাণীতে থেকে এলএলবি পড়াশোনা করছিলেন।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, জুব্বার শেখ বর্তমানে জেলে থাকলেও তাঁর দলবলের লোকজন এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। এর আগেও জুব্বার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল বলে দাবি পরিবারের।

যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। হামলার নেপথ্যে কারা রয়েছে, কী কারণে এই জোড়া খুন এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.