সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিডগ্রাফ। একদিনে প্রায় ২০০ জনের বেশি কোভিড (Corona Virus) আক্রান্ত হয়েছে বাংলায়। বেড়েছে মৃত্যুও। তবে এদিনও দৈনিক আক্রান্তের চেয়ে বেশি কোভিডজয়ীর সংখ্যা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪১ জন। যাঁর মধ্যে ৮০ জনই কলকাতার বাসিন্দা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে নতুন কোভিড আক্রান্তের হদিশ মেলেনি।
[আরও পড়ুন : নন্দীগ্রামে ‘ষড়যন্ত্রের শিকার’ মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের, সিবিআই তদন্ত চাইল বিজেপি]
এদিন বাংলার মোট করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৭ হাজার ২৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৬৩ হাজার ৮৫৭ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৫৬ জন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্তরা। এদিন এ রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাার ১২৭ জন। এদিন সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ।
তবে এদিনও বেড়েছে মৃত্যু। একদিনে ২ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। তাঁরা দুজনই কলকাতার বাসিন্দা। ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৩ জন।
[আরও পড়ুন : করোনার নয়া স্ট্রেনে আক্রান্ত দুবাই ফেরত করিমপুরের যুবক হাজির বিয়েবাড়িতে, আতঙ্কে পড়শিরা]
অতিমারীর বিরুদ্ধে লড়াই শেষের পথে দেশ। রবিবারই একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানান, ভারতের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে দ্রুত গতিতে চলছে টিকাকরণের প্রক্রিয়া। বাংলাতেও ভ্যাকসিন নিচ্ছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। ৪৫ বছরের উপর যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও ভ্যাকসিন পাচ্ছেন এই পর্বে। তবে সংক্রমণ ঠেকাতে এখনও মাস্ক পরা কিংবা স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাসগুলি চালু রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ খবর
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন