শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ! এসপি-র কাছে অভিযোগ দায়ের পরিবারের

মামলা প্রত্যাহারে চাপ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৮, ১৪:০৪

options
link
শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ! এসপি-র কাছে অভিযোগ দায়ের পরিবারের

বাবুল হক, মালদহ: মালদহে যৌন নিগ্রহের শিকার ৫ বছরের শিশু। অভিযুক্ত প্রতিবেশী এক যুবক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ সুপার ও রাজ্য শিশু কল্যাণ সমিতির দ্বারস্থ শিশুটির পরিবার। তাঁদের দাবি, অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে ওই যুবক। এদিকে এই ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে গ্রামে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শিশুকে যৌন নিগ্রহের ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শেরশাহী গ্রামে।

Advertisement

[বাংলাদেশ সীমান্তে গরু পাচারে বাধা, বিএসএফ জওয়ানকে কোপাল দুষ্কৃতীরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ২৪ জুন কালিয়াচকে শেরশাহী গ্রামে বাড়ির সামনে খেলছিল শিশুটি। পরিবারের লোকেদের অভিযোগ, নিজের বাড়ি ডেকে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ করে তৈমুর মোমিন নামে এক যুবক। সে শেরশাহী গ্রামেরই বাসিন্দারা। আক্রান্তের বাড়ির পাশেই থাকে। পরিবারের লোকেদের দাবি, ঘটনার পর লজেন্স দিয়ে শিশুটিকে বাড়িতে কিছু না জানাতে বলে তৈমুর। কিন্তু, বাবা-মাকে গোটা জানিয়ে দেয় সে। কালিয়াচক থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু, প্রায় এক মাস হতে চলল, এখনও তৈমুর মোমিনকে গ্রেপ্তার করেনি পুলিশ। উলটে সে এখন নির্যাতিতার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ। মালদহের পুলিশ সুপার ও রাজ্য শিশু কল্যাণ সমিতির দ্বারস্থ হয়েছে শিশুটির পরিবার। এদিকে বুধবার কালিয়াচকের শেরশাহী গ্রামে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

Advertisement

এদিকে আবার কালিয়াচকে শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসকদলের জেলা নেতৃত্ব। কারণ, অভিযুক্ত তৈমুর মোমিনের পরিবারের তৃণমূল সমর্থক। তাই তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। এমনই অভিযোগ শিশুটির পরিবারের। মালদহের তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, ‘এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।  অভিযুক্তকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছি।’

[মাদক পাচারে মহিলাদের রমরমা, পুলিশি তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.