ফের পথ দুর্ঘটনা নিউটাউনে। দু’টি বাইকের সংঘর্ষ। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু নিরাপত্তারক্ষী। আহত আরও ২। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লস্করহাটি ব্রিজের উপর। ঘটনায় শোরগোল ছড়ায় এলাকায়। কী করে দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স প্রায় ৫০ বছর। তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার রাতে তিনি ডিউটি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। লস্করহাআটি ব্রিজের উপর ওঠার পরই পিছন থেকে ছুটে আসা একটি বাইক ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। সেই বাইকে ২ জন আরোহী ছিলেন। ধাক্কার অভিঘাতে মেকাইল-সহ৩ জনই রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।
আরও পড়ুন:
খবর দেওয়া পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক দু’টিও সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এ দিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেকাইলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, আহত ২ জনের চিকিৎসা চলছে। কীভাবে দু’টি বাইকের মধ্যে সংঘর্ষ হল? তা খতিয়ে দেখছে পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তায় আবারও দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার