সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটের আগে নদিয়ার তৃণমূল ও সিপিএমে বড়সড় ভাঙন। একসঙ্গে প্রায় পাঁচশোজন যোগ দিলেন বিজেপিতে। রাজমাতা অমৃতা রায় তাঁদের হাতে তুলে দিলেন পতাকা।
বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর লোকসভার পলাশিপাড়া বিধানসভা এলাকার বিল কুমারিতে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে একটি সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। সেই সভাতেই রাজমাতা অমৃতা রায়ের হাত ধরে ওই এলাকার প্রায় ৫০০ জন যোগ দিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে শতাধিক মুসলিম সম্প্রদায়ের।
[আরও পড়ুন: বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাই, ভগবানগোলায় কে?]
তৃণমূল সরকার বারবার দাবি করেছে, বিজেপি মুসলিম সম্প্রদায়ের ‘শত্রু’। সিএএ ইস্যু নিয়েও বারবার একই দাবি করা হয়েছে তাঁদের তরফে। দেশছাড়া করার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এসবের মাঝেই এই যোগদান যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য। কিন্তু কেন এত মানুষ তৃণমূল ও সিপিএম ছেড়ে পদ্মশিবিরে? নতুন সদস্যেদের দাবি, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শরিক হতে চান তাঁরা। সেই কারণেই এই দলত্যাগ।
[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]
সর্বশেষ খবর
-
স্কুলের সময়েই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে নির্দেশ হাই কোর্টের
-
স্বামীর ‘প্রেমিকা’কে দেখে চড়াও স্ত্রী, ভরা বাজারে নাক-মুখ ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড
-
কোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত অজি তারকা
-
শর্টস পরে ‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে! নাবালিকাকে বেধড়ক মার, আক্রান্ত পরিবারও
-
দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩, আশঙ্কাজনক আর তিনজন