Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Delhi

দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩, আশঙ্কাজনক আর তিনজন

বুধবার ফুয়েল স্টেশনে গ্যাস ভরার সময় একটি ট্রাকে রাখা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:৪১

options
link
দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩, আশঙ্কাজনক আর তিনজন zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

দিল্লিতে ভয়ংকর দুর্ঘটনা। বুধবার ফুয়েল স্টেশনে গ্যাস ভরার সময় একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর আহত। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক সিএনজি সিলিন্ডার ভরাতে এসেছিল পাম্পটিতে। নির্বিঘ্নে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল। এরপর আচমকা ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বাবা হরিদাস কলোনি এলাকার বাসিন্দা ২৫ বছরের মণীশ নামের এক যুবক গ্যাস ভরছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি দু’জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement

এক দমকল কর্মী জানান, বুধবার দুপুর ৩টে বেজে ৩৭ মিনিট নগাদ ফোন আসে। ছয়টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের সময় আশপাশে ছ’জন ছিলেন। তাঁরা আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিকট শব্দে দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানিয়েছেন দমকল ও পুলিশকর্মীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.