ডাকাতি ও খুনের মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

অবশেষে বিচার পেল নিহতের পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮, ১৭:১৬

options
link
ডাকাতি ও খুনের মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: গভীর রাতে বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে ডাকাতদের হাতে খুন হয়েছিলেন বাড়ির মালিক। ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কৃষ্ণনগর জেলা আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে চারজনের আবার আরও দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন অতিরিক্ত জেলা জজ মনোজ কুমার শর্মা। জরিমানা অনাদায়ে আরও এক বছর জেলে থাকতে হবে ওই চারজনকে।  

Advertisement

[ জঙ্গল থেকে উদ্ধার স্কুলছাত্রীর মৃতদেহ, পুলিশের উপর চড়াও স্থানীয়রা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৯ সালের ঘটনা। রাতে যখন পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন, তখন নদিয়ার চাপড়ার পূর্বপাড়া গ্রামে খাজের আলি শেখের বাড়িতে হানা দেয় ডাকাতদল। খাজের শেখের ছেলে সাদ্দাম আলি পুলিশকে জানিয়েছেন, রাত এগারোটা নাগাদ বাড়িতে ঢোকে দশ থেকে বারো জন ডাকাত। বাড়িতে ঢুকে খাজের আলি শেখের মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গয়না, মোবাইল ও নগদ কুড়ি হাজার টাকা লুঠ করে তারা। খাজের শেখ দা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই ডাকাতদের একজনের পেটে দা দিয়ে আঘাত করেন খাজের। কিন্তু শেষরক্ষা হয়নি, উলটে তাঁর পেটে দায়ের কোপ মেরে পালিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত অবস্থায় খাজেরকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেদিন রাতে চাপড়ার পূর্বপাড়া গ্রামে আরও বেশ কয়েকটি বাড়িতেও ডাকাতি হয়। খাজের শেখের ছেলের অভিযোগের ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ বছর ডাকাতি ও খুনের মামলার শুনানি চলেছে কৃষ্ণনগর জেলা আদালতে।  এদিকে বিচার চলাকালীন কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে পুলিশের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে পালিয়ে গিয়েছিল এক অভিযুক্ত। পরে তাকে ফের গ্রেপ্তার করা হয়।

Advertisement

[স্লিপার রং করার সময় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু কিশোরের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.