Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Radha Ashtami 2026

শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম

জেনে নিন রাধাষ্টমীতে কোন কোন খাবার খাওয়া উচিত নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:৪৮

options
link
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম zoom
শ্রীকৃষ্ণ ও রাধা। ছবি: সংগৃহীত
Advertisement

ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। আর ওই একই মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী ব্রত। এই পুণ্যতিথিতেই আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণের চিরসঙ্গী শ্রীরাধিকা। এবার ১৯ সেপ্টেম্বর, শনিবার রাধাষ্টমী। বেলা ১১টা ১৯ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে শুভক্ষণ।

অন্যান্য পার্বণের মতো এই তিথিতেও রয়েছে নির্দিষ্ট নিয়ম ও আহারবিধি। এই বিধি না মানলে বিপর্যয় ঘটতে পারে। এদিন ব্রত পালনে উপোস-সহ অন্যান্য আচার পালন করলে সুফল মেলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একনজরে দেখে নিন কী কী নিয়ম মানা প্রয়োজন:

  • রাধাষ্টমীতে অবশ্য শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার যুগল মূর্তি পুজো করুন।
  • শ্রীকৃষ্ণকে হলুদ এবং রাধারানিকে গোলাপি রঙের পোশাক পরান।
  • রাধাকৃষ্ণকে অবশ্যই আট রকমের উপাচার দিয়ে পুজো করুন।
  • রাধারানি রাবড়ি বড়ই প্রিয়। অবশ্যই তা নিবেদন করার চেষ্টা করুন।
  • রাধারানির চরণে ময়ূরের পালক অর্পণ করুন।

এবার জেনে নেওয়া যাক রাধাষ্টমীতে কোন কোন খাবার খাওয়া উচিত নয়:

  • তেতো খাবার একদম নয়। রাধাষ্টমী তিথি অত্যন্ত পুণ্যদায়ী। এদিন কোনও তেতো বা কষাটে স্বাদযুক্ত খাবার খাবেন না। এছাড়াও বর্জন করুন আমিষ।
  • পুঁইশাক, কলমিশাক, লালশাক—এই তিন শাক রাধাষ্টমী তিথিতে এড়িয়ে চলুন। বর্ষাকালে শাক খাওয়া এমনিতেও ভালো নয়। তাছাড়া এই তিন শাক তামসিক। এই খাবারগুলি শরীর ও মনের শক্তি কমিয়ে মানসিক অস্পষ্টতা বাড়িয়ে তোলে।
  • লাউ ও বেগুন সরাসরি বর্জন করুন। এগুলিও তামসিক, যা অশুভ। শুধুমাত্র সাত্ত্বিক ও শুদ্ধ নিরামিষ খাবারই এদিন গ্রহণ করুন।
  • রাধাষ্টমীতে ভক্তরা উপবাস পালন করেন এবং সাত্ত্বিক আহারের মাধ্যমে রাধারানীর আশীর্বাদ অর্জন করেন।

তাই আর দেরি করবেন না। আজ থেকেই রাধাষ্টমীর আয়োজন করতে শুরু করুন। তাতেই মিলবে আশীর্বাদ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.