পুজোর সময় এদিক সেদিক যাতায়াত লেগেই থাকে। ভিড়ে ঠাসা মণ্ডপ, হাঁটাচলা, নতুন পোশাক-আশাক মানেই ঘেমেনেয়ে যাচ্ছে তাই দশা। তাই পুজোয় বেছে নিন এমন কোনও পোশাক যা স্টাইল এবং স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। আর সেকথা মাথায় রেখে এবার ফ্যাশনে ইন ধনেখালি কাফতান। এই পোশাকে আপনি হয়ে উঠতে পারেন নায়িকাদের মতো মোহময়ী।
ধনেখালি তাঁত মানেই আরাম। তাই এই ধরনের শাড়ি এখন প্রায় প্রত্যেক তন্বীরই পছন্দ। অফিস হোক কিংবা ঘরোয়া কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে সিংহভাগ মহিলা এই শাড়ি বেছে নেন। কেউ কেউ আবার বিয়েবাড়িতে ধনেখালি শাড়ি পরেন নির্দ্বিধায়। তবে যাঁরা শাড়ি পছন্দ করেন না, তাঁরা ধনেখালির স্বাদ থেকে বঞ্চিত থাকবেন, তা হতে পারে না। তাই পরতেই পারেন ধনেখালি কাফতান। এবার পুজোর ফ্যাশনে ইন এই ধরনের পোশাক। সবচেয়ে বেশি চাহিদা সাদা-লাল পাড় কাফতানের। অফলাইন এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ফুরফুরে এই পোশাক। দাম এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে। তাই পুজোর আগে কিনে ফেলতেই পারেন এই ধরনের পোশাক।
আরও পড়ুন:

কাফতানের উৎপত্তি তুর্কি ‘কাপ টন’ থেকে। যার অর্থ হল শরীর ঢাকা দেওয়ার বস্ত্র। করিনা কাপুর থেকে জাহ্নবী, হুমা কুরেশি থেকে সোনম কাপুর সকলেই কাফতানের প্রেমে পাগল। কাফতান পরার রয়েছে হাজারও সুবিধা। সেগুলি হল:
- কাফতান বেশ খোলামেলা, ঢিলেঢালা পোশাক হওয়ায় শরীরের গঠন স্পষ্টভাবে বোঝা যায় না। তাই চেহারা ভারী হলে অনায়াসে এই ধরনের পোশাক বেছে নিতে পারেন।
- কাফতান নিঃসন্দেহে অত্যন্ত আরামদায়ক।
- যাঁরা অন্তঃসত্ত্বা, তাঁরা পুজোয় স্টাইল করবেন না, তা হতে পারে না। তাই অন্তঃসত্ত্বা অনায়াসে কাফতান বাছতে পারেন।

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই আর দেরি করবেন না। বরং কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন। প্যান্ডেল হপিংয়ের সময় সেজেগুজে বেরনোর জন্য কাফতান বেছে নিতেই পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত
-
১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?