Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Rakhi Sawant

বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?

পাক-নায়িকা হানিয়া আমিরের সঙ্গে রাখি সাওয়ান্তের বিশেষ চমক! পেলেন 'লর্ড রাখি' আখ্যাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৮:৪৫

options
link
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন? zoom
পাকিস্তানে হইচই ফেলে দিয়েছেন রাখি সাওয়ান্ত। কেন?
Advertisement

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় সিনেজগতে নিষিদ্ধ পাকিস্তানী শিল্পীরা। এদেশের শিল্পীদের নিয়েও কম বিষোদ্গার হয়নি পাক মুলুকে। একসময়ে এদেশের ছবিতে প্লেব্যাকের পাশাপাশি চুটিয়ে কনসার্টও করতেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানরা। এমনকী বলিউড ছবিতে কাজেলর সুবাদে ফাওয়াদ খান, মাহিরা খানদের গুণমুগ্ধের সংখ্যাও এদেশে নেহাত কম ছিল না। কিন্তু বছর কয়েক ধরে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনে ব্যাপক প্রভাব পড়েছে দু’দেশের বিনোদুনিয়ায়। এমতাবস্থায় আচমকাই পাকিস্তানে হইচই ফেলে দিয়েছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’কে নিয়ে প্রতিবেশী দেশে রীতিমতো হইচই। কী এমন করলেন?

‘তোমার সৌন্দর্যে যারা ঈর্ষান্বিত, তারা তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি তো বাঘিনী,…’ 

আসলে নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে সম্প্রতি পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে নতুন কাজ উপহার দিয়েছেন রাখি সাওয়ান্ত। আর তাতেই পাক মুলুকে ‘লর্ড রাখি’ আখ্যায় ভূষিত হয়েছেন রাখি সাওয়ান্ত। ঠিক কী ঘটেছে? বিষয়টা খানিক খোলসা করেই বলা যাক। আসলে অভিনেত্রী হানিয়া সম্প্রতি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পাক নায়িকার গাওয়া প্রথম গান ‘পাবলো’ রীতিমতো ঝড় তুলে দিয়েছে সেদেশে। আর সেই গানের ভিডিওতেই যে শ্রোতা-দর্শকের জন্য এমন সারপ্রাইজ লুকিয়ে ছিল, সেটা সম্ভবত ঠাহর করতে পারেননি পাক মুলুকের বাসিন্দারা! ‘পাবলো’র একেবারে শেষ অংশে নজর কেড়েছে রাখি সাওয়ান্তের কণ্ঠ। আর হানিয়া-রাখির এহেন কোল্যাবেই পাকিস্তানে বর্তমানে ঝড়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Back then, Rakhi Sawant and Hania Aamir shared the same frame
অতীতে একফ্রেমে রাখি সাওয়ান্ত, হানিয়া আমির। ছবি- সংগৃহীত

কেউ হানিয়া-রাখির কোল্যাবের প্রশংসা করেছেন, তো কেউ বা ভারতীয় অভিনেত্রীকে ‘লর্ড রাখি’ আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘পাবলো’। যে গানের সুবাদে র‍্যাপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন হানিয়া আমির। গানের কথা এবং সুরও অভিনেত্রীর নিজেরই লেখা। শুধু কি তাই? মিউজিক ভিডিওয় ভিন্ন লুকে ব্যাপক সাড়াও ফেলেছেন পাক নায়িকা। আর সেখানেই নেপথ্যকণ্ঠ হিসেবে শোনা গিয়েছে রাখি সাওয়ান্তের কণ্ঠ। যেখানে হানিয়া আমিরের ভূয়সী প্রশংসা করে বলিউডে বিতর্কিত অভিনেত্রীকে বলতে শোনা যায়, “হানিয়া, আমার সোনা, কোনও টেনশন নিও না। বুঝলে তো, একদম টেনশন করা যাবে না। আরে, তুমি তো অপ্সরা, তোমার মুখে এক স্বর্গীয় দ্যুতি রয়েছে। তোমার সৌন্দর্যে যারা ঈর্ষান্বিত, তারা তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি তো বাঘিনী, হানিয়া। বুঝলে? ভয় পাবে না। যে ভয় পায়, সে তো মৃতপ্রায়। ভয়কে জয় করো। তুমি এগিয়ে চলো।” পাক নায়িকার ব়্যাপের মাঝে রাখি সাওয়ান্তের কণ্ঠে এহেন শব্দরাজিই সাড়া ফেলেছে পাকিস্তানে। হইচইও নেহাত কম হচ্ছে না। রাখি সাওয়ান্তের এহেন বন্ধুত্বপূর্ণ আচরণে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পাক বাসিন্দাদের একাংশ। কেউ হানিয়া-রাখির কোল্যাবের প্রশংসা করেছেন, তো কেউ বা ভারতীয় অভিনেত্রীকে ‘লর্ড রাখি’ আখ্যা দিয়েছেন। প্রতিবেশী দেশের এহেন ভালোবাসা যে রাখি নিজেও উপভোগ করছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prithwish (@goodindiehindi)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.