অভিনয় নিয়ে যত না চর্চায় থাকেন ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বারবার আলোচনার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কখনও তরুণ প্রজন্মকে কটূক্তি তো কখনও আবার যোগগুরু রামদেবের সঙ্গে প্রকাশ্যে বিবাদে লিপ্ত হন। কৃতী শ্যাননের পোশাক বিতর্কেও টিপ্পনি কেটেছেন। এবার জন্মাষ্টমীর ভোগ রান্নার ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় হাসির খোরাক ‘ক্যুইন’ কঙ্গনা। হাসাহাসি শুরু হতেই সামাজিক পোস্টে পালটা সাফাই মান্ডির সাংসদের।
মানালির বাড়িতে জন্মাষ্টমীর দিন কঙ্গনা রান্নাঘর থেকে ভোগ রান্নার একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে নেটিজেনদের একাংশের নজরে এসেছে, বিনা গ্যাসেই নাকি কড়াই-খুন্তি নিয়ে ভোগ রাঁধছেন কঙ্গনা। অভিনেত্রীকে খোঁচা মেরে মন্তব্যও করেছেন সমালোচকরা। বিষয়টি নজরে আসতেই ফুঁসে উঠেছেন কঙ্গনা। কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যক্তিগত আক্রমণের জবাব দিয়ে গিয়ে বলেছেন, আগে রান্নার পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। নিজের পক্ষে কী সাফাই ‘ক্যুইন’ কঙ্গনা রানাউতের?
আরও পড়ুন:

সামাজিক মাধ্যমের পোস্টে নিন্দুকের পালটা জবাবে কঙ্গনার দাবি, ‘এটা হালুয়া নয়, ভোগ। এর জন্য আলাদাভাবে বেশ কিছু উপকরণ আগে থেকে তৈরি করে রাখতে হয়। নির্দিষ্ট সময় পর সেটা জমাট বাঁধে। তার আগে সমস্ত উপকরণ মেশাতে হয়। আসলে যাঁরা বাবা-মায়ের উপর রান্নার জন্য নির্ভরশীল তাঁদের থেকে রান্নার দক্ষতা আশা করাও বৃথা। খাবারের দিকেই মন দিন, রান্নার নিয়ে আর ভাবতে হবে না।’
Yeh halwas nahi bhog hai, many ingredients are prepared separately and then all are mixed in this phase, before setting and then cutting in to pieces, can’t expect cooking skills from people who are a burden on parents and the planet, tum sirf khaane pe dhayaan do don’t worry…
— Kangana Ranaut (@KanganaTeam) September 5, 2026
রান্নাঘরে জুতো পরে জন্মাষ্টমীর ভোগ রান্না করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা! ‘সনাতনী হিন্দু’ সাংসদের এই আচরণের তীব্র বিরোধিতা করেছে নেটপাড়া। হিন্দু সংস্কৃতিকে অপমানের অভিযোগে ধর্ম বিরোধী কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘হিন্দুবিরোধী কঙ্গনা জুতো পরে ভোগ রান্না করছেন। উনি নামেই হিন্দু, ছিঃ! অত্যন্ত লজ্জাজনক। ‘
Anti Hindu Kangana Ranaut prepares Shree Krishna Bhog by wear footwear.
She is just a pseudo Hindu. Shame on her. pic.twitter.com/jZuktd1Mvp
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) September 5, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
-
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ