‘বিগ বস’ (Bigg Boss Bangla)-এর ঘরে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। সৌরভের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’ একেবারে জমে ক্ষীর! শোয়ের প্রতিটা ক্যামেরাবন্দি মুহূর্ত দাপিয়ে বেড়াচ্ছে নেটভুবনে। প্রতিযোগীদের ভাব-ভালোবাসা, খুনসুটি থেকে বাকবিতণ্ডা- সবটাই থাকছে আতশকাচের নীচে। শোয়ের প্রথম সপ্তাহেই ছিটকে গিয়েছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। এরপরই ‘বিগ বস’-এর ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কার এন্ট্রি ঘটছে তা জানতে শোয়ের দর্শকের অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে। আর সেই উত্তেজনা উসকে দিল চ্যানেলের নতুন প্রোমো।
রবিবাসরীয় রাতে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগী কে সেই দিকে নজর বঙ্গবাসীর। পরনে কালো প্যান্ট, নীল টিশার্ট, হাতে ঘড়ি, চোখে রোদচশমা আর বাঁহাতে ঝোলানো ব্লেজার। ঠিক এই অবতারেই বিগ বসের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন প্রায় ছ’ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। অতঃপরই দর্শকের মনে ভাবনার উদ্রেগ। চর্চায় রয়েছেন অভিনেতা জীতু কমল। সমাজমাধ্যমের পোস্টে নিজেই সেই জল্পনা জিইয়ে রেখেছেন। কিন্তু, প্রোমোর সঙ্গে জীতুর চেহারার সাদৃশ্য নেই বলেই মনে করছেন দর্শকের একাংশ।
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসতে চলেছেন জলসার এককালীন মেগা সিরিয়ালের হিট নায়ক জয় মুখোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে বিতর্কে জড়ানোর পর ধারাবাহিকে সেভাবে আর দেখা মেলেনি। ‘শ্রী দুর্গা’ সিনেমায় ভিলেনের ভূমিকায় নজর কেড়েছিলেন। এবার ‘বিগ বস বাংলা’-র মাধ্যমে টেলি প্রদায় প্রত্যাবর্তন ঘটবে? ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের মাধ্যমে টেলিজগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। চকোলেট বয় ইমেজ এবং ফিটনেসের জন্য তাঁর একটা বিরাট ফ্যানবেসও ছিল। কিন্তু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক-বিচ্ছেদের সময় ঝামেলা সেসময় হয়ে উঠেছিল টক অফ দ্য টাউন।
View this post on Instagram
পরবর্তীতে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সেটে দুর্ব্যবহারের জন্য ধারাবাহিক থেকে বাদ পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। রিয়ালিটি শোয়ের মাধ্যমে সত্যিই ট্র্যাকে ফিরছেন? আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই জানা যাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগী জয় মুখোপাধ্যায় নাকি অন্য কেউ। পারবেন দুর্গ জয় করে চেনা ছন্দে ফিরতে? জয় ছাড়াও আরও এক টেলি নায়ককে নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি, সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.