Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Iran War

হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?

আমেরিকার ‘অত্যাধুনিক’ এবং ‘স্মার্ট’ সাবমেরিনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৫:৫১

options
link
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন? zoom
হরমুজের জলে মার্কিন সাবমেরিন। ছবি: সংগৃহীত।
Advertisement

ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারে আমেরিকা হামলা চালানোর পর পালটা অভূতপূর্ব কাণ্ড ঘটাল খামেনেইর দেশ। হরমুজ প্রণালীর প্রবেশ পথে একটি অত্যাধুনিক মার্কিন সাবমেরিনকে দখলে নিল ইরান। এই দাবি করে বাজেয়াপ্ত সাবমেরিনটির ছবি প্রকাশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রশ্ন উঠছে, এবার কি যুদ্ধের মোড় ঘুরতে চলছে? তাদের সাবমেরিন বাজেয়াপ্ত নিয়ে কী বলছে আমেরিকা?

আইআরজিসি-র মুখপত্র সেফা নিউজ জানিয়েছে, আমেরিকার একটি ‘অত্যাধুনিক’ এবং ‘স্মার্ট’ সাবমেরিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সাবমেরিনটির নাম ডাইভ-এলডি। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি সাবমেরিনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেটি একটি সাবমার্সিবল, অর্থাৎ বড়সড় জাহাজের সহায়ক হিসাবে কাজ করা সাবমেরিন বলেই জানা গিয়েছে। আরও এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোনকেও গুলি করে নামিয়েছে। পালটা বিবৃতি দিয়েছে মার্কিন সেনাও। কী বলেছে তারা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরানের দাবির পর বিবৃতি দিয়েছে আমেরিকা। সেখানে বলা হয়েছে, জলসীমায় নজরদারি চালানোর সময় একটি ডুবো ড্রোন ‘যান্ত্রিক ত্রুটির’ কবলে পড়ে। ইরান যেটি বাজেয়াপ্ত করেছে, সেটি সেই একই ড্রোন কি না সে বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এইসঙ্গে মার্কিন সেনা জানিয়েছে, ওই সাবমার্সিবেল সাবমেরিন বা ডুবো ড্রোনে স্পর্শকাতর কোনও তথ্য় বা রেডার ইক্যুইপমেন্ট ছিল না। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে হরমুজে নজরদারি চালাতে প্রাণের ঝুঁকি না নিয়ে স্বয়ংক্রিয় ডুবো ড্রোন ব্যবহার করছে আমেরিকা। ইরানের দাবির পর সেই ঘটনাই প্রমাণিত হল।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মহাশক্তিধর আমেরিকা কোনওভাবে বাগে আনতে পারছে না ইরানকে। একটানা ভয়ংকর হামলা চালিয়ে, একাধিক নিষেধাজ্ঞা চাপানোর পরেও মচকাতে নারাজ তেহরান। অন্যদিকে, আমেরিকার শর্তে শন্তি আলোচনাও ফলপ্রসু হয়নি। এই অবস্থায় ছয় মাস ডিঙোনো যুদ্ধে পিছু হঠতে বাধ্য হবে ওয়াশিংটন? এখন এই প্রশ্নই উঠছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.