ক্রিকেটারদের বয়স ভাঁড়ানো নিয়ে সাম্প্রতিকালে কম বিতর্ক হয়নি সিএবিতে। এবার বয়স ভাঁড়ানো ক্রিকেটারদের পুরস্কৃত করা নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়ল বঙ্গ ক্রিকেট সংস্থা।
বয়স ভাঁড়িয়ে নির্বাসিত দুই ক্রিকেটার রোহিত যাদব এবং রবি কুমারকে নিজেদের বার্ষিক অনুষ্ঠানে সিএবি-র পুরস্কৃত করা নিয়ে বৃহস্পতিবার সরকারি হস্তক্ষেপ চাইলেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। পাশাপাশি ‘সুয়োমোটো’ মামলা করে কলকাতা পুলিশকে তদন্তের অনুরোধ করলেন তিনি। সঙ্গে বললেন, সিএবি প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এর দায় এড়িয়ে যেতে পারেন না। সন্ধেয় সিএবিতে আবার সাংবাদিক সম্মেলন ডেকে যার পালটা দিলেন সৌরভ।
আরও পড়ুন:
ঠিক কী হয়েছে? গত ৭ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে বয়স ভাঁড়িয়ে দুই নির্বাসিত ক্রিকেটার রোহিত যাদব এবং রবি কুমারকে পুরস্কৃত করে সিএবি। রোহিত অনুপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কিন্তু রবি মঞ্চে উঠে পুরস্কার নেন। স্থানীয় ক্রিকেটমহলের একাংশ সেই সময় ভ্রূ কুঁচকে প্রশ্ন তুলেছিল, রোহিত-রবিকে সিএবিই নির্বাসিত করেছে। বয়স ভাঁড়ানোর অপরাধে। সিএবি নিজেরাই তদন্ত করে দেখেছে, রোহিত বয়স ভাঁড়িয়েছেন সাতাশ মাস। আর রবি কুমার পঁয়তাল্লিশ মাস। তা হলে তাঁদেরই আবার কী করে পুরস্কৃত করা হচ্ছে? রোহিতকে তো আবার ভারতীয় বোর্ড পর্যন্ত দু’বছরের নির্বাসনে পাঠিয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে ছেঁটে ফেলেছে সোজা।
সেটা নিয়েই সরব হন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক। বলে দেন, “দু’দিন আগে কলকাতায় সিএবি একটি সভার আয়োজন করেছে। সেই সভায় তারা বেশ কিছু ক্রিকেটারকে সম্মান জানিয়েছে। পরে জানতে পারলাম, এমন দুই ক্রিকেটারকে সম্মানিত করা হয়েছে, যাদের বিসিসিআই নির্বাসিত করেছে। কীভাবে তাদের তা হলে সিএবি পুরস্কৃত করল? আরও দেখলাম, একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সচিব (সিএবি সচিব) বাবলু কোলে বলেছেন যে, পাঁচশো থেকে সাতশো ঘটনা (বয়স ভাঁড়ানোর ঘটনা) পাওয়া গিয়েছে। আমার প্রশ্ন হল, তাঁরা এই ঘটনার তা হলে তদন্ত করেননি কেন? এটা গভীর চিন্তার বিষয়। একই সঙ্গে যারা এই ক্রিকেটারদের সিএবি বা বোর্ড টুর্নামেন্ট খেলার জন্য সার্টিফিকেট ইস্যু করেছে, তাদের নিয়ে সিএবির অবস্থান কী ছিল? সিএবি সচিবের ইন্টারভিউ দেখার পর আমার মনে হয়েছে, সরকারের এটায় হস্তক্ষেপ করা উচিত।”
VIDEO | Kolkata: Cricket Association of Bengal will not tolerate age discrepancies, forgery: President Ganguly
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/lsvaAMQpkn
— Press Trust of India (@PTI_News) September 10, 2026
সন্ধেয় সাংবাদিক সম্মেলন করতে বসে এ নিয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ বললেন, “আমি বিধায়ক রীতেশ তিওয়ারিকে ২০১৭ সাল থেকে চিনি। এখানে বলি, বার্ষিক অনুষ্ঠানে যে সমস্ত পুরস্কার দেওয়া হয়, তা গত বছরের উপর ভিত্তি করে বয়স ভাঁড়ানো বন্ধ করতে ভারতীয় বোর্ড আধার আপডেট সিস্টেম চালু করেছে। যাতে জাল জন্ম সার্টিফিকেট ধরা যায়। সিএবিই প্রথমে খুঁজে বার করে যে রোহিত যাদব এবং রবি কুমারের বয়সে গরমিল রয়েছে। তার পর আমরা সেটা বোর্ডকে জানাই। সিএবির স্বচ্ছ নিয়ম রয়েছে বয়স যাচাই নিয়ে। আমরা কিন্তু রোহিত-রবি কুমার কাউকেই প্রাথমিক দলে রাখিনি। শুধু এরা নয়, বহু প্লেয়ার যারা বয়স ভাঁড়িয়ে ধরা পড়েছে। তারা বাদ পড়েছে। যারা যারা ধরা পড়ছে, তাদের খেলতে দেওয়া হচ্ছে না। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ বাংলা দলে একজন প্লেয়ারও নেই, যার বয়স নিয়ে সমস্যা রয়েছে।”
বয়স ভাঁড়ানোর অপরাধে ৬২ জন ভিন রাজোর ক্রিকেটারকে নির্বাসিত করেছে সিএবি। সংস্থার সচিব আবার চ্যানেল সাক্ষাৎকারে বলেছেন, পাঁচশো থেকে সাতশো ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছেন। স্থানীয়দের তা হলে কেন ছাড়া দেওয়া হল? জবাবে এবার সিএবি প্রেসিডেন্ট বলেন, “ভিনরাজ্যের ক্রিকেটাররা যারা বয়স ভাঁড়িয়েছে, তাদের ক্ষেত্রে কোনও রকম নমনীয়তা দেখানো হবে না। বাংলার ছেলেরাই বাংলায় খেলবে। স্থানীয় যারা বয়স ভাঁড়িয়েছে তাদের বাংলার কোনও বয়সভিত্তিক দলে নেবে না সিএবি। কিন্তু স্থানীয় ক্লাব ক্রিকেট খেলতে পারবে তারা। তা না হলে ক্লাব ক্রিকেটে প্লেয়ার পাওয়া যাবে না। তবে বয়স ভাঁড়ানো সিএবি মেনে নেবে না।”
ঘুরেফিরে কী দাঁড়াল? নির্বাচনের আগে সিএবি সরগরম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘প্রতারণার পর প্লে বয়দের অনুশোচনা হয়?’ বিগ বসের ঘরে র্যাপার বাদশাকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!
-
আষাঢ় থেকে কার্তিক দেবতাদের নিদ্রাকাল, তবু শরতেই কেন উৎসবের ছড়াছড়ি?
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ
-
আইএসএল জয়ের ম্যাচে রেফারি ‘কেনা’ ছিল! ইস্টবেঙ্গলের ‘মাস্টার’কে নিয়ে বিস্ফোরক পোস্ট অস্কারের