সেলের ভিআরএস স্কিমে ‘গুজরাট ফর্মুলা’র সাফল্য। প্রায় দশ বছর পর কর্মীসংখ্যা কমাতে এই ফর্মুলা প্রয়োগ করে অবশেষে বিরাট সাফল্য পেল সেল। সেলের মোট চারটে ইউনিটে (দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই ও বোকারো) ২০২৬ ভিআরএস স্কিম চালু করে। ‘গুজরাট ফর্মুলা’য় ৪০০ কোটি টাকা খরচ করে ১ হাজার ৫০০ কর্মীকে অবসর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল সেল। ২০ মে থেকে ২০ জুলাই পর্যন্ত চালু ছিল এই ‘অফার’।
আরও পড়ুন:
‘গুজরাট ফর্মুলা’ কী? জানা গিয়েছে, যত বছরের চাকরি জীবন তার ৭৫ শতাংশের দৈনিক বেতন ও চাকরি জীবনের সঙ্গে ৩৫ দিনের বেতন ও বাকি চাকরি জীবনের সঙ্গে ২৫ দিনের দৈনিক বেতন। ২০০০-২০০১ আর্থিক বছরে গুজরাটে প্রথম প্রয়োগ করা হয় এই স্কিমের। এবারের শর্ত ছিল ৫৪ বছর বা তার বেশি বয়সের কর্মীরা কিংবা ১৫ বছরের বেশি চাকরি হয়ে গিয়েছে তাঁরাই এই স্কিমে আবেদন করতে পারবেন।
২০১৬ সালে শেষ ভিআরএস স্কিমে ৯০ হাজার কর্মীকে এর আওতায় আনার লক্ষ্যমাত্রা নিলেও মাত্র ১ হাজার ৩৮ জন ভিআরএস নিয়েছিলেন। সাফল্যের হার মাত্র ১.১৫ শতাংশ। তবে ‘গুজরাট ফর্মুলা’তে কামাল করেছে সেল। ১৫০০ কর্মী, শ্রমিকের মধ্যে সেলের এবার ৬২৭ জন কর্মী ও শ্রমিক এবার ভিআরএস নিয়েছেন। লক্ষ্যমাত্রার হার ৪১.৮ শতাংশ। সফল সেই ‘গুজরাট ফর্মুলা’। বর্তমানে সেলের মোট কর্মী সংখ্যা ৪৯ হাজার ৭৫২।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের
-
‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত
-
সেরে উঠেছেন স্তন ক্যানসার থেকে, সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবেন! কী মত চিকিৎসকদের?