Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Howrah

ট্যাক্সিতে আগ্নেয়াস্ত্র পাচার! হাওড়ায় চালকের কাছ থেকে বাজেয়াপ্ত বিপুল অস্ত্রসস্ত্র

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশের সহায়তায় একটি অভিযান চালায়। সেই অভিযানেই মেলে সাফল্য।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:৪৯

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:৪৯

options
link
ট্যাক্সিতে আগ্নেয়াস্ত্র পাচার! হাওড়ায় চালকের কাছ থেকে বাজেয়াপ্ত বিপুল অস্ত্রসস্ত্র zoom
প্রতীকী ছবি।
Advertisement

৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি ম্যাগাজিন-সহ এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। বুধবার হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

ধৃতের নাম রাজেশ কানওয়ার। তিনি বরানগর এলাকার বাসিন্দা। তিনি একজন ট্যাক্সি চালক। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশের সহায়তায় একটি অভিযান চালায়। সেই অভিযানে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে একটি নীলসাদা ট্যাক্সিকে আটক করা হয়। ট্যাক্সির ভিতরেই ছিলেন চালক রাজেশ। তাঁর কাছ থেকে ৫ টি ছোটো আগ্নেয়াস্ত্র ও ৩ টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে কয়েকটি নাইন এমএম পিস্তল ও কয়েকটি সেমি আনফার্নিসড রিভলভার রয়েছে। এরপরই রাজেশকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিশ্চিন্দা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোড থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের সূত্রে খবর, নৈহাটি রোড ধরে অশোকনগর হয়ে একটি ম্যাজিক গাড়িতে আসছিলেন তিনি। ৮ নম্বর মোড়ের কাছে ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ছয়টি আগ্নেয়াস্ত্র, চারটি ৭ এমএম এবং দু’টি ৯ এমএম পিস্তল রয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন। এবার হাওড়ায় একটি নীলসাদা ট্যাক্সি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.