TMC

৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, কাউন্সিলর, কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তৃণমূল নেতাদের প্রভূত সম্পত্তির খবরও প্রকাশ্যে আসছে। এবার সেই তালিকায় যোগ হল শ্রীরামপুরের কাউন্সিলর উত্তম রায়ের নাম। এলাকায় তাঁর নামে পড়ল পোস্টার।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৫৮

options
link
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার।

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, কাউন্সিলর, কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তৃণমূল নেতাদের প্রভূত সম্পত্তির খবরও প্রকাশ্যে আসছে। এবার সেই তালিকায় যোগ হল শ্রীরামপুরের কাউন্সিলর উত্তম রায়ের নাম। এলাকায় তাঁর নামে পড়ল পোস্টার। একাধিক বিয়ে, বিপুল সম্পত্তির কথা লেখা রয়েছে ওই পোস্টারে। দীর্ঘ সময় ধরে এলাকায় ভয়ের রাজনীতি, গুন্ডারাজ চলছে! সেই অভিযোগও করেছেন এলাকার বাসিন্দারা। এবার শ্রীরামপুর পুরসভার সামনেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। কিন্তু কে এই ‘গুণধর’ ব্যক্তি?

Advertisement

জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলর এই উত্তম রায়। তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমে ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। এরপর তিনি ৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হন। ওই ওয়ার্ডেরই চারবারের কাউন্সিলর তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গুন্ডারাজ চালাচ্ছেন। জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার-সহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এই কয়েক বছরে কয়েকশো কোটি টাকার সম্পত্তি তিনি করেছেন! দার্জিলিং, দিঘাতে বিলাসবহুল হোটেল রয়েছে তাঁর! এছাড়াও একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি, অনুষ্ঠানবাড়ি রয়েছে বলে খবর!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাঁর সাতটি বিয়ে। পাঁচশো কোটি টাকার সম্পত্তি রয়েছে! পোস্টার নিয়ে ওই কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হন। প্রতীকীভাবে সেই ছবিতে ডিম ছুড়ে বিক্ষোভও দেখান। পৌরপ্রধান গিরিধারী সাহা জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। উত্তম রায়ের দাবি, তিনি আইন মেনেই সব কিছু করেছেন। কোনও অভিযোগ থাকলে করতে পারেন। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে বদনাম করার চেষ্টা চলছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.