রবিবার সকালে কাদায় আটকে মৃত্যু হস্তিশাবকের। তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জের ঝরিয়াশোল গ্রামে। শাবকের সঙ্গেই ছিল মা হাতি ও দল। দীর্ঘক্ষণ তারা শাবকটিকে তোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। অবশেষে তার মৃত্যু হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝরিয়াশোলে মদন মাহাতর বিলে একটি ছোট হাতি অসুস্থ হয়ে পড়ে। সে আর হাঁটতে পারছিল না। কাদায় আটকে পড়ে। দলের অন্য হাতিরা বহু চেষ্টা করেও শাবককে তুলতে পারেনি। এমনকী, মৃত্যুর পরেও দীর্ঘক্ষণ শাবকের দেহ আগলে রাখে হাতির পাল। হাতিটিকে দেখতে জমান স্থানীয় বাসিন্দারা। হাতির পাল তাতে বিরক্ত হয়। বনদপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের জায়গা খালি করে দেওয়ার অনুরোধ করে। পরে খবর পেয়ে বনদপ্তর ও হুলা পার্টি মৃত শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন:
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের জঙ্গল, ঝাড়খণ্ড, দলমা পাহাড়ের জঙ্গল থেকে হাতির পাল চাঁদড়া রেঞ্জে আসে। কংসাবতী নদী বা জঙ্গলপথ ধরে এই অঞ্চলে আসে হাতির দল। মূলত খাবারের খোঁজে ও ফসলের মরসুমে ধানের টানে এই এলাকায় আসে। অনুমান, ভরা বর্ষায় এই দীর্ঘ পথ হাঁটার পর শাবকটি অসুস্থটি পড়ে। পরে কাদায় আটকে যায়। তাতেই হাস্তিশাবকের মৃত্যু হয়। শাবকের দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা! সোনিয়ার নিন্দায় শুভেন্দু, কংগ্রেস নেত্রীকে চিঠি বঙ্কিমের প্রপৌত্রের
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?