অরিজিৎ গুপ্ত, হাওড়া: স্বাধীনতা দিবসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে গ্রেপ্তার বাংলাদেশি। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে ভুয়ো কাগজপত্র দেখিয়ে আধার কার্ড তৈরি করে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মিজান মিঞা। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। প্রায় ২২ বছর আগে ভারতে প্রবেশ করে ত্রিপুরায় ছিল। পুলিশ মিজানকে গ্রেপ্তার করে ফরেনার্স অ্যাক্টে মামলা রজু করেছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তুলে মিজানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। মিজানকে আরও জিজ্ঞাসাবাদের জন্যই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে গোলাবাড়ি থানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান পুলিশকে জানিয়েছে, ২২ বছর আগে ত্রিপুরায় এসে আগরতলার একটি মেয়েকে বিয়ে করে। তার একটি কন্যাসন্তানও রয়েছে। ত্রিপুরার ওই মেয়েটিকে বিয়ে করার পরই ভারতে আসে। আধার কার্ড তৈরি করে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় মিজান।
পুলিশ সূত্রে খবর, ভুয়ো কাগজপত্র দেখিয়ে আধার কার্ড তৈরি করে সে। তবে এদিন পুলিশকে ওই ব্যক্তি কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। কী কারণে মিজান হাওড়ায় এসেছে কিংবা হাওড়া থেকে সে কোথায় যাচ্ছিল সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি যুবক। তা তদন্ত করে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। মিজান জানিয়েছে, সে আবার বাংলাদেশে ফিরে যেতে চায়।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?