Jibantala

শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ! খুনের অভিযোগে সরব পরিবার

পরিবার সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সোমবার সকালে এমন কাণ্ড! ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে খবর দেন থানায়।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৬:০৯

options
link
শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ! খুনের অভিযোগে সরব পরিবার
প্রতীকী ছবি।

জীবনতলার (Jibantala) ইটভাটায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেউলি গ্রাম পঞ্চাযেতের পয়না এলাকার ঘটনা। সোমবার সকালে ইটভাটার একটি ঘরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। তারপরেই শোরগোল পড়ে যায় এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি নাকি বিজেপি সমর্থক। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে পরিবার।

Advertisement

মৃত ব্যক্তির নাম দুধকুমার সর্দার। তিনি জীবনতলার হরিণদা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সোমবার সকালে এমন কাণ্ড! ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে খবর দেন থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করে ইটভাটার ওই ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এলাকায় সক্রিয় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। রাজনৈতিক পালাবদলের পর আচমকাই এমন অস্বাভাবিক মৃত্যু! জানা গিয়েছে, যে ইটভাটা থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে তার মালিক শাহজাহান মোল্লা। সূত্রের খবর, যিনি সম্পর্কে তৃণমূলের ‘দাপুটে’ নেতা শওকত মোল্লার ভাই। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন শওকত মোল্লা। ছাব্বিশের নির্বাচনে যিনি ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী। রাজ্যে পালাবদলের পরেই তাঁর ঘনিষ্ঠের ইটভাটায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে দানা বাধছে রহস্য। বিজেপি বিজেপি কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট সুমন মণ্ডলের দাবি, “মৃত দুধকুমার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ভোটের সময়ে একাধিক মিটিং-মিছিলেও গিয়েছিলেন। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।”

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.