Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Osama Bin Laden

মৃত ঘোষণা করেছিল আমেরিকা, ৯/১১-র বর্ষপূর্তিতে প্রকাশ্যে লাদেনপুত্রের ভিডিও!

২০১৯ সালে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে হামজার মৃত্যু হয়েছে বলে শোনা যায়। আবার হামজা বেঁচে আছে এমনও বলা হয়েছে কোনও কোনও রিপোর্টে। তবে এত বছরে এই প্রথম হামজার ফুটেজ সামনে এল। আল-কায়েদার মিডিয়া শাখা 'আস-সাহাব' ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ভিডিওটি প্রকাশ করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৩:৩০

options
link
মৃত ঘোষণা করেছিল আমেরিকা, ৯/১১-র বর্ষপূর্তিতে প্রকাশ্যে লাদেনপুত্রের ভিডিও! zoom
৯/১১ হামলার ২৫ বছর পূর্তিকে ভারাক্রান্ত মনে স্মরণ করেছে গোটা বিশ্ব। ছবি: সংগৃহীত।
Advertisement

শুক্রবারই ৯/১১ হামলার ২৫ বছর পূর্তিকে ভারাক্রান্ত মনে স্মরণ করেছে গোটা বিশ্ব। আর সেই দিনেই ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের একটি ভিডিও প্রকাশ্যে আনল আল-কায়েদা।

২০১৯ সালে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে হামজার মৃত্যু হয়েছে বলে শোনা যায়। আবার হামজা বেঁচে আছে এমনও বলা হয়েছে কোনও কোনও রিপোর্টে। তবে এত বছরে এই প্রথম হামজার ফুটেজ সামনে এল। আল-কায়েদার মিডিয়া শাখা ‘আস-সাহাব’ ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ভিডিওটি প্রকাশ করেছে। প্রায় ৫২ মিনিটের ‘আ কোয়ার্টার সেঞ্চুরি অফ দ্য ১১ সেপ্টেম্বর রেইডস’ নামের ওই ভিডিওতে হামজাকে একাধিকবার দেখা যায়। আল-কায়েদার প্রাক্তন নেতা আয়মান আল-জওয়াহিরির অপ্রকাশিত কিছু ছবিও দেখা গিয়েছে। দেখা গিয়েছে ফাটল ধরা একটি মাটির দেওয়ালের সামনে হামজা বসে আছে। তার মাথায় অতি পরিচিত সেই সাদা পাগড়ি, যা সব সময়ই দেখা গিয়েছে ওসামা বিন লাদেনের মাথাতেও। হামজার পাশে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল। যদিও ওই ছবিগুলি কবে কখন বা কোথায় তোলা তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি ভিডিওটিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু প্রশ্ন উঠছে, ৯/১১-র বর্ষপূর্তিতে কেন এই ভিডিও প্রকাশ করা হল? কূটনৈতিক মহলের অভিমত, এর উদ্দেশ্য হল হামজাকে তাঁর বাবা ওসামা বিন লাদেনের উত্তরসূরি হিসাবে বাইরের দুনিয়ার সামনে প্রতিষ্ঠা করা। এবং বিশ্বজুড়ে জেহাদি আন্দোলনের একদা মুখ হিসাবে পরিচিত আল কায়েদার ভাবমূর্তিকে আবার দুনিয়ার সামনে তুলে ধরা। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাংলোতে আমেরিকার কম্যান্ডো নেভি সিলের হাতে নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। সেই হামলায় হামজাও মারা যায় বলে দাবি করে আমেরিকা। হোয়াইট হাউস বার বার হামজার মৃত্যুর দাবি তুললেও ২০১৭ সালে একটি রিপোর্টে প্রকাশিত হয় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নিরাপদ আশ্রয়ে রয়েছেন আল কায়েদার ‘যুবরাজ’। হামজাও যে বাবার দেখানো পথেই হাঁটছে এই বার্তাই দিতে চাইছে লাদেনের প্রতিষ্ঠিত দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.