পানিহাটির বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। রবিবার দুপুরে সিইএসসির ডিস্ট্রিবিউশন ভবনে আগুন লাগে। বিটি রোডের উপর ওই বহুতলে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। এই বহুতলের পিছনেই রয়েছে একটি বসতি। আগুন যাতে সেখানে ছড়িয়ে না পরে সেই চেষ্টা করছেন কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করেই ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলের কর্মীরা। স্থানীয়দের আরও দাবি, বেশ কয়েকটি ঝুপড়িতেও আগুন লেগেছে। ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। তবে ব্যাহত যান চলাচল।
স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, রবি দুপুরে পানিহাটির ওই ভবনে আগুন লাগে। নিচের তলাতেই আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর যায় দমকলে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে একাধিক ইঞ্জিন। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন।
আরও পড়ুন:

এই ভবনের পিছনেই রয়েছে বসতি, সেখানে যাতে আগুন ছড়িয়ে না পরে সেই দিকে নজর রাখছেন দমকল কর্মীরা। সচেতন করা হয়েছে বাসিন্দাদের। জলের সঙ্গে আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফোম। দমকলের আধিকারিকরা আশাবাদী তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন। অন্যদিকে, ভবনটি বিটি রোডের উপরে হওয়ায় দুপুরের ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হয়েছে। সেই দিকেও নজর রেখেছে পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, কলকাতার হোটেলে আগুন লাগার পর বিভিন্ন রেস্তরাঁ ও ভবনগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। কলকাতার উপকণ্ঠে এই ভবনটিতে অগ্নিসুরক্ষা বিধি মানা হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠছে। তবে দমকলের এখন প্রাথমিক লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনা। এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সম্মেলনে বিশ্বমানের চিকিৎসা চর্চা কলকাতায়
-
শয্যাশায়ী স্ত্রী! চেনা হাসি ধরে রাখতে অর্ধাঙ্গিনীর মূর্তি গড়লেন বৃদ্ধ
-
‘মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি’! ‘আরশোলা’ দীপকের পোস্টে শোরগোল, ব্যাপারটা কী?
-
পদ্মায় নৌকাডুবি, স্রোতের টানে সীমান্ত পেরিয়ে ভারতে ১১ বাংলাদেশি! বিএসএফের নজর পড়তেই…
-
পুলিশ সহযোগিতা করছে না! নালিশ নিয়ে সপরিবারে বিজেপি অফিসে তারক সিং