Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Abhijeet Dipke

‘মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি’! ‘আরশোলা’ দীপকের পোস্টে শোরগোল, ব্যাপারটা কী?

মধ্যপ্রদেশের গভার্নর মঙ্গুভাই পটেলের উদ্দেশে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন ককরোচ জনতা পার্টির নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:৪৭

options
link
‘মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি’! ‘আরশোলা’ দীপকের পোস্টে শোরগোল, ব্যাপারটা কী? zoom
সমাজমাধ্যমে ইস্তফাপত্র পোস্ট করেছেন অভিজিৎ দীপকে।
Advertisement

“আমি অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।…মধ্যপ্রদেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” রবিবার সমাজমাধ্যমে এই পোস্ট করেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কীভাবে সম্ভব! সিজেপি নেতা কবে আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন! আদতে বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কটাক্ষ করেই এই পোস্ট করেছেন দীপকে। কেন এমন কটাক্ষ?

শনিবার মধ্যপ্রদেশে বালাঘাটে সংক্রমণে মৃত এক আদিবাসী শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান দীপকে। কয়েকটি গ্রাম ঘুরে এলাকার স্বাস্থ্যব্যাবস্থার হালের খোঁজ খবর করেন। তখনই হেনস্থার মুখে পড়েন সিজেপি প্রতিষ্ঠাতা। তার প্রেক্ষিতেই এই ব্যঙ্গাত্মক পোস্ট করেন তিনি। হেনস্তার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কয়েক জন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর গাড়ি থামিয়ে প্রশ্ন করছেন, ‘‘আপনি কি লাশের রাজনীতি করতে এসেছেন?’’ রাতে কেন এসেছেন? পালটা দীপকে-কে বলতে শোনা যায়, ‘‘এত দেরিতে আসার জন্য ক্ষমাপ্রার্থী।’’ পরিস্থিতি ক্রমশ কথোকথনের পর্যায় ছাড়িয়ে উত্তপ্ত বচসায় পরিণত হয়। এই অবস্থায় সঙ্গী সিজেপি সমর্থকরা দীপককে অন্য একটি গাড়িতে করে সরিয়ে নিয়ে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে জবাবে সোশাল মিডিয়ায় একটি ‘জাল’ ইস্তফাপত্র পোস্ট করলেন দীপকে। মধ্যপ্রদেশের গভার্নর মঙ্গুভাই পটেলকে উদ্দেশে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি। মোহন যাদবের বয়ানে দীপকে লিখেছেন— “বালাঘাটে ৩০ জনেরও বেশি আদিবাসী শিশুর মৃত্যুর পর এই পদে বহাল থাকার বিষয়টি আমার বিবেকে সায় দিচ্ছে না।” আদিবাসী পরিবারগুলিকে ‘অতি সামান্য’ আর্থিক সাহায্য করা হয়েছে বলেও দাবি করেছেন দীপকে।

সিজেপি প্রতিষ্ঠাতা তাঁর পোস্টে সরকারি ও এনসিআরবি-র পরিসংখ্যান তুলে ধরে শিক্ষা, বিদ্যুৎ ও পুষ্টির ক্ষেত্রে ঘাটতির কথা বলেন। এছাড়াও তফসিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে রাজ্যের নথিবদ্ধ পরিস্থিতির ওপরও আলোকপাত করেন। অনেকে বলছেন, দীপকে মোহন যাদবকে কটাক্ষ করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। পরোক্ষে যাদবের ইস্তফার দাবি তুলছে সিজেপি। উল্লেখ্য, সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা দীপকের পোস্টের জবাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তিনি লিখেছেন, আপনি দায়িত্ব থেকে “পালিয়ে যাচ্ছেন”।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.