শনিবার ব্রিকস সম্মেলনের মাঝেই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। ঠিক তারপরই পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের একটি বাণিজ্যতরীর উপর হামলা চলল হামলা। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা স্পষ্ট নয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ভোর ৫টা নাগাদ হাঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলে একটি ইরানি বাণিজ্যতরীতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আগুন লেগে যায় জাহাজটিতে। বাণিজ্যতরীতে কতজন ছিলেন, তা জানা যায়নি। তবে এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন একজন। আহতের সংখ্যা ৩। মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে রয়েছে মার্কিন সেনা। অন্যদিকে, হরমুজ প্রণালীর বৃহত্তম দ্বীপ কেশমের আশপাশেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, শনিবার ব্রিকসের মাঝেই নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন পেজেস্কিয়ান। হরমুজ খোলা নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করেন তিনি। পেজেস্কিয়ান সাফ জানিয়ে দেন, যতদিন আমেরিকা ইরানের উপর চাপ সৃষ্টি করে যাবে, ততদিন প্রণালী বন্ধই থাকবে। ইরানি প্রেসিডেন্টের গর্জন, হরমুজে মার্কিন অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, প্রত্যাহার করতে হবে তেহরানের উপর জারি করা সমস্ত নিষেধাজ্ঞাও। এই পরিস্থিতিতে হরমুজে ফের হামলার মুখে পড়ল আরও একটি ইরানি বাণিজ্যতরী।
সর্বশেষ খবর
-
বাঁদরের থেকে কম ঘুমিয়েই পৃথিবীর রাশ মানুষের হাতে! আশ্চর্য দাবি বিজ্ঞানীর
-
বালোচিস্তানে পাক সেনার কনভয়ে ভয়ংকর হামলা! অন্তত ২৩ জওয়ানের মৃত্যু
-
গোয়েঙ্কার দলের জার্সিতেই বৈভবের শুরু! ‘বেবি বস’কে না পাওয়ায় এখন আক্ষেপ লখনউ মালিকের
-
গায়ের রং যেন অপরাজিতা ফুল, বাংলার কোথায় পূজিতা হন নীলবর্ণা দুর্গা?
-
পাঞ্জাবি গায়ক গুলাবের বাড়িতে গুলিবর্ষণ, ‘বন্ধু’ সিধু মুসেওয়ালার খুনের বিচার চাওয়াই কাল?