Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
punjabi singer gulab sidhu

পাঞ্জাবি গায়ক গুলাবের বাড়িতে গুলিবর্ষণ, ‘বন্ধু’ সিধু মুসেওয়ালার খুনের বিচার চাওয়াই কাল?

দুষ্কৃতীদের নিশানায় সিধু মুসেওয়ালার ঘনিষ্ঠ বন্ধু গুলাব সিধু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:৩৪

options
link
পাঞ্জাবি গায়ক গুলাবের বাড়িতে গুলিবর্ষণ, ‘বন্ধু’ সিধু মুসেওয়ালার খুনের বিচার চাওয়াই কাল? zoom
গুলাব সিধু। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

২০২২ সালের ২৯ মে, দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। দেখতে দেখতে কেটে গেল চার বছর। এবার দুষ্কৃতীদের নিশানায় সিধু মুসেওয়ালার ঘনিষ্ঠ বন্ধু গুলাব সিধু। গায়কের বাড়ির বাইরে রবিবার ভোরবেলা চলল কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় আতঙ্কিত পাঞ্জাবের বরনালা জেলা। এই মুহূর্তে গুলাব সিধু অস্ট্রেলিয়ায় তাঁর শো নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই বরাতজোড়ে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বলাই বাহুল্য। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন বাকি সদস্যরা।

তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে বাড়ির গেট লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে বরনালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহাম্মদ সরফরাজ আলম কী জানাচ্ছেন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, অন্তত ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। বাইকে থাকা তিন সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও জানান, বিপদের আশঙ্কা থাকায় গুলাব সিধুর জন্য দু’জন নিরাপত্তারক্ষী প্রদান করা হয়েছিল। গুলি চালানোর ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলও জানিয়েছেন মোহাম্মদ সরফরাজ আলম। তাঁর কথায়,”ঘটনার সময় বাড়ির ভিতর কয়েকজন সদস্য ছিলেন। তবে ঘটনায় কেউ আহত হননি। আমরা সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gulab Sidhu (@gulabsidhu_)

বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পারিপার্শ্বিক এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এমতাবস্থায় সামাজিকমাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার বলবিন্দর সিং ওরফে ডোনি। বিদেশে গা দিয়ে রয়েছে বলেই অনুমান! সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহাম্মদ সরফরাজ আলম জানিয়েছেন, “দাবিগুলো যাচাই করে দেখা হচ্ছে। পোস্টটি সত্যিই তার কি না সেটা এখনই বলা সম্ভব নয়।”

প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার ঘনিষ্ঠ বন্ধু গুলাব সিধুর ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে আজও লেখা, ‘জাস্টিস ফর সিধু মুসেওয়ালা’। গুলাব সিধু বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই মুসেওয়ালার সঙ্গে কাটানো বন্ধুত্বের স্মৃতিমেদুর দিনগুলোর কথা স্মরণ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.