সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা অবরোধের জের। অ্যাম্বুল্যান্সে আটকে শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের(Murshidabad) জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডে।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুরের ১০ নম্বর ওয়ার্ডে অবরোধ চলছিল। সেই সময় লালগোলার এক অসুস্থ কিশোরকে জঙ্গিপুর নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য। মাঝপথে অবরোধে আটকে যায় অ্যাম্বুল্যান্সটি। ভিতরে শিশুটি ছটফট করতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয় তার। পরিবারের অভিযোগ, তাঁরা বারবার অবরোধকারীদের কাছে রাস্তা ছাড়ার আর্জি জানায়। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। সেখানে থাকা পুলিশকে বিষয়টি জানালেও কোনও লাভ হয়নি।
দীর্ঘক্ষণ পর শিশুকে নিয়ে হাসপাতালে পৌঁছয় পরিবার। তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। মৃত শিশুর পরিবারের সদস্যরা বলেন, “আমি বারবার অনুরোধ করি, আমাদের যেতে দিন। আমি দেখতে পারছিলাম, রাস্তাটা ফাঁকা। আমি চেয়ারম্যানকেও দেখতে পেয়েছিলাম। হেল্প করতে বলি। গাড়িতে একটু পৌঁছে দিতে বলেছিলাম। আমি অনেক চেষ্টা করে জোর করে যাই। ডাক্তারবাবু বলল খুব দেরি হয়ে গেল, আর দুটো মিনিট আগে এলেই বাঁচানো যেত।” যদিও পুরসভার চেয়ারম্যানের দাবি, তাঁরাই অবরোধ তুলে মোটরবাইকে শিশুটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
সর্বশেষ খবর
-
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও জট! হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে ‘কালীঘাট’ তৃণমূল
-
অন্নপূর্ণা, আবাস সময়মতো পাচ্ছেন না উপভোক্তারা! ৬ প্রকল্প নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের
-
হিমাঙ্কের নিচেও সচল থাকবে ইঞ্জিন! ভারতীয় সেনার জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল
-
‘ডিম থেরাপি’ থেকে বাঁচতে সঙ্গে রাখবেন আগ্নেয়াস্ত্র! কালীঘাটপন্থী কীর্তি-কথায় বিতর্ক
-
ফের গাঁজা খেয়ে বিমান চালনা! অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট