সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এক কিশোরীকে ধর্ষণ করে খুনের (Rape & Murdered) ঘটনায় উত্তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা। নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। অভিযুক্তের এখনও সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। কিশোরীর পরিবারের দাবি, প্রতিবেশী রাকেশ বাউড়ি মেলা দেখানোর নাম করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, তারপর থেকে ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়। রাত বাড়লে শুরু হয় খোঁজাখুঁজি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী এলাকা থেকে কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়। পরিজনদের অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
[আরও পড়ুন: ‘বিশ্বভারতীর রাস্তা হস্তান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন’, মুখ্যমন্ত্রীকে আরজি উপাচার্যের]
এই ঘটনার পর থেকে ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতেই ঘটনা জানাজানি হয়। ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। অভিযুক্তের বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানায় নিহত কিশোরীর পরিবার। ঘটনার জেরে শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্তের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
[আরও পড়ুন: দেবী শয়নকক্ষে থাকাকালীন দর্শনের অনুমতি নেই, নাড্ডার সর্বমঙ্গলা মন্দিরে যাওয়া নিয়ে জটিলতা]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!